Job News: শিক্ষামন্ত্রকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি
শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষামন্ত্রকের। আবেদন করতে হবে ১৬ জানুয়ারির মধ্যে। অর্থাৎ হাতে সময় খুবই কম।
শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষামন্ত্রকের। আবেদন করতে হবে ১৬ জানুয়ারির মধ্যে। অর্থাৎ হাতে সময় খুবই কম।

শূন্যপদের সংখ্যা
প্রাইভেট সেক্রেটারি ও ক্লার্ক পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপাতত মোট শূন্যপদের সংখ্যা জানানো হয়নি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স
শিক্ষামন্ত্রকের শূন্যপদে যাঁরা আবেদন করবেন, তাঁদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। আর সব থেকে বেশি ২৭ বছর। তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগের বয়সে ছাড় রয়েছে।

বেতন
যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের ন্যূনতম বেতন হবে ১৯,৯০০ টাকা। সর্বোচ্চ বেতন হবে ৬৩,২০০ টাকা।

কীভাবে নিয়োগ
লিখিত পরীক্ষার পরে নেওয়া হবে ইন্টারভিউ। তারপরে নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তবে আবেদনকারীদের বলা হচ্ছে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি ভাল করে যাচাই করে নেওয়ার পরে পড়ে নিতে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ১৬ জানুয়ারি।












Click it and Unblock the Notifications