চাকরি পূর্ব রেলে, নিয়োগ করা হবে কয়েক হাজার অ্যাপ্রেন্টিস
পূর্ব রেলের (Eastern Rail) তরফ থেকে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের (appointment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৩৩৬৬ জনকে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। সময় রয়েছে ৩ নভে
পূর্ব রেলের (Eastern Rail) তরফ থেকে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের (appointment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৩৩৬৬ জনকে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। সময় রয়েছে ৩ নভেম্বর সন্ধে ছটা পর্যন্ত।

শূন্যপদের সংখ্যা ৩৩৬৬
শূন্যপদ রয়েছে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে এবং ওয়ার্কশপে। ডিভিশনগুলির মধ্যে মধ্যে হাওড়া ডিভিশনে ৬৫৯, শিয়ালদহে ১১২৩, আসানসোলে ৪১২, মালদহে ১০০জন। ওয়ার্কশপগুলির মধ্যে কাঁচড়াপাড়ায় ১৯০, লিলুয়ায় ২০৪, জামালপুরে ৬৭৮।

বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর ২০২১-এর নিরিখে আবেদনকারীদের বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এর সঙ্গে এনসিভিটি কিংবা এসসিভিটির দেওয়া বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে।
যেসব ট্রেডে নিয়োগ হবে, তার মধ্যে রয়েছেন কার্পেন্টার, পেইন্টার, রেফ্রিজারেশন অ্যান্ট এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইন্টেনেন্স, অয়্যারম্যান, ফিটার, ওয়েল্ডার, মেকানিক (মোটর ভেহিকল/ ডিজেল)।

পরীক্ষার ফি
সাধারণ পরীক্ষার্থীদের জন্য ফি হিসেবে লাগবে ১০০ টাকা। তবে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে লাগবে না। যাঁরা ফি দেবেন, তাঁরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা করতে পারবেন। অনলাইনের লিঙ্ক হল: https://139.99.53.236:8443/rrcer/notice_board.html












Click it and Unblock the Notifications