অনলাইন অর্ডারে চাহিদা! উৎসবের মরসুমে আরও ৩ লক্ষ লোক নিয়োগ অ্যামাজন, ফ্লিপকার্টের

অনলাইন অর্ডারে চাহিদা! উৎসবের মরসুমে আরও ৩ লক্ষ লোক নিয়োগ অ্যামাজন, ফ্লিপকার্টের

সামনেই উৎসবের মরসুম। ফলে অনলাইন অর্ডার বাড়ানোর কাজে গতি আনতে আরও তিনলক্ষ লোককে নিয়োগ করবে অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ অন্য লজিস্টিকস ফার্মগুলি।

করোনা অতিমারীতে বেড়েছে অনলাইনে চাহিদা

করোনা অতিমারীতে বেড়েছে অনলাইনে চাহিদা

করোনা অতিমারীতে অনলাইনে চাহিদা বেড়েছে। এবছরের উৎসবের মরসুমে তা গ্রস মার্চেনডাইস ভ্যালুতে ৭ বিলিয়ন মার্কিন ডলারের পৌঁছে যাবে। প্রাক অতিমারীতে প্রতিদিন ৩৭ লক্ষ প্যাকেট তৈরি হয়েছিল। কিন্তু অতিমারীতে তা ৫১ লক্ষে পৌঁছে গিয়েছে।

উৎসবের মরসুমে চাহিদা

উৎসবের মরসুমে চাহিদা

সংস্থাগুলির আশা উৎসবের মরসুমে এই চাহিদা দিনে ২২০ লক্ষে পৌঁছে যাবে। গতবছর উৎসবের মরসুমে এই চাহিদা পৌঁছেছিল ১২০ লক্ষে।

৩ লক্ষ লোক নিয়োগের আশা

৩ লক্ষ লোক নিয়োগের আশা

ওয়ালমার্টের অধীনস্ত ফ্লিপকার্ট সম্প্রতি জানিয়েছে তারা প্রায় ৭০ হাজার লোক নিয়োগ করবে উৎসবের মরসুমে। সাপ্লাই চেন অপারেশনে এই লোক নিয়োগ করা হবে। অন্যদিকে ফ্লিপকার্ট নতুন নিয়োগ হওয়াদের ডিজিটাল ট্রেনিং দিয়েছে। কাস্টোমার সার্ভিস, ডেলিভারি সম্পর্কে তাঁদের শিক্ষিত করা হয়েছে। একটি বেসরকারি কনসাল্টিং সংস্থার হিসেব অনুযায়ী বেশিরভাগ নিয়োগই হবে ডেলিভারি এবং লিজিস্টিকসে।

নতুন ডেলিভারি স্টেশন

নতুন ডেলিভারি স্টেশন

ডেলিভারি প্রক্রিয়াকে দ্রুত করতে অ্যামাজন জানিয়েছে, তারা সারা দেশে ২০০ টি নতুন ডেলিভারি স্টেশন তৈরি করবে। ফ্লিপকার্ট তাদের লোক নিয়োগের ৭০ শতাংশই করছে এই উৎসবের মরসুমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+