Job Opportunities: উৎসবের মরশুমে কয়েক লক্ষ কাজের সুযোগ, সুখবর দিল ভারতীয় ই-কমার্স সংস্থা
শনিবার গণেশ পুজো, ক্যালেন্ডারের পাতা বলছে আর এক মাসের কিছু সময় পরেই দুর্গোৎসব। দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হতে চলেছে। দুর্গা পুজো থেকে দিওয়ালি, ভারতের সর্বত্রই থাকে উৎসব মুখর। উৎসবের এই ভরা মরশুমে বিরাট কাজের সুযোগ নিয়ে এল একটি অন লাইন শপিং সংস্থা।
উৎসবের এই মরশুমে বড় ঘোষণা করল একটি ভারতীয় ই-কমার্স সংস্থা। তারা সাড়ে আট লক্ষ কাজের সুযোগ তৈরি করল। বিখ্যাত ই -কমার্স সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন সময়ে তাদের সেলস এবং লজিস্টিক শাখায় মোট সাড়ে ৮ লক্ষ্য কর্মীকে নতুন করে নিয়োগ করা হবে। যা গত বারের তুলনায় ৭০% বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় এই অন লাইন শপিং সংস্থার সিএক্সও সৌরভ পাণ্ডে, বলেন, "উৎসবের এই মরশুম ক্রেতা থেকে বিক্রেতা সবার কাছেই গুরুত্বপূর্ণ একটা সময়। আমাদের লক্ষ্য হল আরও দ্রুততার সঙ্গে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেওয়া। স্থানীয় স্তরের নির্মাতাদের আরও বেশি করে সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। একইসঙ্গে লজিস্টিক সাপোর্টও আরও বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরফলে নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে।'
ভারতীয় ই কমার্স কোম্পানির সঙ্গে জোট বেধেছে আরও একটি সংস্থা। সেই সহ-প্রতিষ্ঠাতা অভিষেক বনশল বলেছেন, "গত ১ বছরে পরিষেবা ক্ষেত্রগুলিতে আমরা অনেক বেশি জোর দিয়েছি।তবে এই ক্ষেত্রে আমরা আরও বেশি উন্নতি করতে চাই। পিকআপ, হাতে-কলমে ডোরস্টেপ এক্সচেঞ্জ এবং ওপেন বক্স ডেলিভারি আরও দ্রুততার সঙ্গেই করাই আমাদের লক্ষ্য। এর জন্য ভারতীয় ই কমার্স সংস্থাটির সঙ্গে অংশীদারিত্বে তৈরি করেছি৷'
বিগত কয়েক বছরে ভারতীয় বাজারে ক্রমশ আধিপত্য বিস্তার করেছে একের পর এক অন লাইন শপিং প্ল্যাটফর্ম। শুধু বিদেশি সংস্থাই নয় এই প্রতিযোগিতায় সামিল হয়েছে ভারতীয় সংস্থাগুলি। উৎসবের মরশুম এই ই কমার্স সংস্থাগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়েই বিক্রির হার সব থেকে বেশি থাকে। দুর্গা পুজো থেকে দিওয়ালি পর্যন্ত ক্রেতাদের আকৃষ্ট করতে জিনিস পত্রের উপরে বিশেষ ছাড়ও ঘোষণা করে সংস্থাগুলি। মাসব্যাপী চলে বিগ বিলিয়ন ডে-র মতো অফার।
এরফলে বেড়েছে কাজের সুযোগ, ভারতীয় ই কমার্স সংস্থাটি একেবারে সাড়ে ৮ লক্ষ কাজের সুযোগের ঘোষণা করল। এরমধ্যে ৬০ সংস্থা কাজের সুযোগ থাকছে টিয়ার ৩ এবং ৪ অঞ্চলে। বর্তমানে এই ই কমার্স সংস্থাগুলি শুধু সাধারণ ক্রেতাদেরই নয় একইসঙ্গে ছোট ব্যবসায়ীদের কাছেও নিজেদের পণ্য বিক্রি করার লক্ষ্য মাত্রা নিয়েছে।












Click it and Unblock the Notifications