ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিবিধ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবের মধ্যে আবেদন
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (Bhabha Atomic Research Centre) বিবিধ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : BARC/MYS/02/2021
কোন কোন শূন্যপদ
১) ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ
২) সাব অফিসার/বি
মোট শূন্যপদ
১) ড্রাইভার (পোস্ট কোড ডিআর ০১) - ১৬ (অসংরক্ষিত ৬, ওবিসি ৫, তপশালি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)
২) সাব অফিসার (পোস্ট কোড ডিআর ০২) - ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ - কেমিস্ট্রি সহ সায়েন্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস। এক বছরের ড্রাইভিং অভিজ্ঞতা সহ লাইসেন্স আবশ্যক।
২) সাব অফিসার/বি - কেমিস্ট্রি সহ সায়েন্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস। ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসার্স কোর্স থাকা প্রয়োজন। ভারী যান চলাচলের লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা
১) ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ - ১৮ থেকে ২৭ বছর।
২) সাব অফিসার/বি - ১৮ থেকে ৪০ বছর।
প্রার্থী নির্বাচন
১) ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ - ফিজিক্যাল এনডুরেন্ট, ড্রাইভিং টেস্ট ও লিখিত পরীক্ষা।
২) সাব অফিসার/বি - ফিজিক্যাল এনডুরেন্ট টেস্ট ও লিখিত পরীক্ষা।
আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) http://www.barc.gov.in/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
৩) আবেদন ও প্রমাণপত্র পাঠানোর ঠিকানা- Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, P.B No.1, Yelwal, Mysuru - 571130.
৪) আবেদনের শেষ দিন - ১৫/১০/২০২১
৫) http://www.barc.gov.in/careers/vacancy534.pdf লিঙ্কে ক্লিক করে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।












Click it and Unblock the Notifications