DRDO Recruitment 2023: ৫৫ টি শূন্যপদে নিয়োগ করবে ডিআরডিও! কীভাবে আবেদন আজই জানুন
DRDO Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও (DRDO) একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে। প্রোজেক্ট সায়েন্টিস্ট (Project Scientist) পদের জন্যে এই নিয়োগ করা হবে।
ইতিমধ্যে ভারতের প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মুহূর্তে যারা সরকারি চাকরি পাওয়ার জন্যে অপেক্ষা কড়ছেন তাদের কাছে বড় সুযোগ।

DRDO Recruitment 2023: কীভাবে আবেদন
ইতিমধ্যে বিস্তাইত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিআরডিও'র এই শূন্যপদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । এজন্যে ডিআরডিও'র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
কিংবা এই লিঙ্কে - rac.gov.in ক্লিক করেও আবেদন করা যাবে। মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১১ অগাস্ট।
DRDO Recruitment 2023: এক নজরে আবেদনের গোটা প্রক্রিয়া
অনলাইনের আবেদনের ক্ষেত্রে কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে প্রথমেই rac.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটা হোমপেজ খুলে যাবে। ১৪৬ নম্বর বিজ্ঞাপনের নীচে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদন ফর্ম খুলে যাবে।
আর তা ফিলআপ করতে হবে। এরপর অনলাইনেই আপলোড করতে হবে প্রমাণ্য নথি। ফর্ম সাবমিট করে ডিটেলটি একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। স্টাফ সিলেকশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে।
DRDO Recruitment 2023: শূন্যপদের সংখ্যা
ডিআরডিও প্রোজেক্ট সায়েন্টিস্ট (Project Scientist) পদের জন্যে এই নিয়োগ করবে। মোট ৫৫ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। প্রোজেক্ট সায়েন্টিস্ট 'এফ'- এই পদে শূন্যপদের সংখ্যা মাত্র ১টি। প্রোজেক্ট সায়েন্টিস্ট 'ডি' শূন্যপদের সংখ্যা ১২ টি, প্রোজেক্ট সায়েন্টিস্ট 'সি' শূন্যপদের সংখ্যা ৩০ টি এবং প্রোজেক্ট সায়েন্টিস্ট বি শূন্যপদের সংখ্যা ১২ টি। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
DRDO Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য
একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। বেশ কয়েকটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বয়স সংক্রান্ত তথ্য। যেমন প্রোজেক্ট সায়েন্টিস্ট 'এফ'- এই পদে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। প্রোজেক্ট সায়েন্টিস্ট 'ডি' শূন্যপদের আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- DRDO Recruitment 2023 ক্লিক করতে হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications