DRDO Apprentice Recruitment 2024: ডিআরডিও'তে চাকরির স্বপ্ন দেখেন? তাহলে বড় সুযোগ
DRDO Apprentice Recruitment 2024: ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO -তে চাকরি পাওয়ার বড় সুযোগ। একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে ডিআরডিও'এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
যারা ডিআরডিঅ'তে (DRDO Apprentice Recruitment 2024) চাকরি করার স্বপ্ন দেখ তাঁদের কাছে বড় সুযোগ। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন এই প্রতিবেদনে।

DRDO Apprentice Recruitment 2024: অনলাইনে আবেদন-রেজিস্ট্রেশন
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ করবে। গত ২৪ সেপ্টেম্বর থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এজন্য DRDO এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। কিংবা এই লিঙ্কে drdo.gov.in ক্লিক করেও আবেদন (DRDO Apprentice Recruitment 2024) জানানো যাবে। নোটিফিকেশন জারির পর থেকে ২১ দিন পর্যন্ত চলবে আবেদন।
DRDO Apprentice Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
DRDO এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। যার মধ্যে স্নাতক শিক্ষানবিশ হিসাবে ৪০জনকে নিয়োগ, টেকনিশিয়ান শিক্ষানবিশ (ডিপ্লোমা) শূন্যপদের সংখ্যা ৪০টি এবং ট্রেড শিক্ষানবিশ (আইটিআই পাস) ১২০টি পদ রয়েছে।
DRDO Apprentice Recruitment 2024: যোগ্যতা
- স্নাতক শিক্ষানবিশ: B.E/B.Tech (ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, কেমিক্যাল)
- টেকনিশিয়ান শিক্ষানবিশ (ডিপ্লোমা): ডিপ্লোমা (ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, কেমিক্যাল)
- ট্রেড শিক্ষানবিশ (আইটিআই পাস): ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেকানিক, মেকানিক-ডিজেল, ইলেকট্রনিক্স-মেকানিক, ইলেকট্রিশিয়ান, এবং COPA (কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং সহকারী)
DRDO Apprentice Recruitment 2024: বয়স
আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হতে হবে।
DRDO Apprentice Recruitment 2024: প্রয়োজনীয় নথি
এই পদে আবেদনের ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যেমন-
- আবেদন ফর্মের হার্ড কপি
- ক্লাস ১০ পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
- B.E./B.Tech/Diploma/ITI-এর ফাইনাল মার্কশিট/
- ডিগ্রি/ডিপ্লোমা/ আইটিআই সংক্রান্ত নথি
- জাতি প্রমাণ পত্র
- PWD সংক্রান্ত নথি
- ফোটো আইডি প্রুফ
- আধার কার্ড
- ব্যাঙ্ক পাশবুক
- দুটি পাসপোর্ট সাইজ ফটো
- মেডিক্যাল ফিটনে সংক্রান্ত নথি
ডিআরডিও'এর এই পদের জন্য আবেদনের (DRDO Apprentice Recruitment 2024) ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিন। সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। এই পদে নিয়োগের জন্য ইন্টারভিউ এবং মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।












Click it and Unblock the Notifications