DMRC Vacancy 2024: পরীক্ষা ছাড়াই মেট্রোয় কাজের সুযোগ, তাও আবার ৬২ বছর বয়সেও! জানুন কীভাবে?

DMRC Vacancy 2024: সরকারি চাকরি খুঁজছেন! এই প্রতিবেদন আপনার জন্য। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। এজন্য লিখিত কোনও পরীক্ষা দিতে হবে না আবেদনকারীকে। চাকরি প্রার্থীদের সামনে দারুণ সুযোগ।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (Delhi Metro Rail Corporation) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন (DMRC Vacancy 2024)-

DMRC Vacancy 2024

DMRC Vacancy 2024: কীভাবে আবেদন করবেন

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনে (Delhi Metro Rail Corporation) এ চাকরির বড় সুযোগ (DMRC Vacancy 2024)। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - delhimetrorail.com -আবেদনের কথা বলা হয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ আগামী ১৩ ডিসেম্বর। অফলাইনেও এই পদের জন্য আবেদন করা যাবে। এজন্য এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আর তা হল -

জেনারেল ম্যানেজার/প্রজেন্ট
(হিউম্যান রিসোর্স)
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড
মেট্রো ভবন, ফায়ার ব্রিগেড লেন,
বারখাম্বা রোড, নতুন দিল্লি

DMRC Vacancy 2024: কোন পদে হবে নিয়োগ

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (Delhi Metro Rail Corporation) ম্যানেজার-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ মোট ৬ টি পদের জন্য নিয়োগ (DMRC Vacancy 2024) করা হবে। এর মধ্যে তিনটি তিনয়টি পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

DMRC Vacancy 2024: যোগ্যতা এবং বয়স

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (Delhi Metro Rail Corporation) এর বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে যে কোনও বিশ্ববিদ্যালয় থকে বিবিএ/বি>টেক করতে হবে। কিংবা এই সংক্রান্ত ডিগ্রি থাকতে হবে। CGPA কিংবা সমমানের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীকে। আবেদনকারীর বয়স ৫৫ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে (DMRC Vacancy 2024)।

DMRC Vacancy 2024: কীভাবে হবে নিয়োগ

এই পদের জন্য কোনও পরীক্ষা দিতে হবে না আবেদনকারীকে। ইন্টারভিউ'য়ের ভিত্তিতে এই নিয়োগ (DMRC Vacancy 2024) করা হবে। অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে তা নেওয়া হবে। এরপর ফিটনেস পরীক্ষা দিতে হবে। মনে করা হচ্ছে ডিসেম্বরের মাঝে এই ইন্টারভিউ পরীক্ষা নেওয়া হতে পারে।

DMRC Vacancy 2024: কত বেতন-

যোগ্য প্রার্থীকে সরকারি নিয়ম অনুযায়ী বেতন (DMRC Vacancy 2024) দেওয়া হবে। ম্যানেজার পদে প্রতি মাসে ৮৭,৮০০ টাকা এবংঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যোগ্য প্রার্থীকে প্রতি মাসে ৬৮,৩০০ টাকা দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+