রাজ্যের স্কুল শিক্ষা দফতরে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরে শারীরশিক্ষার জেলা উদ্যোক্তা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রাজ্যের স্কুল শিক্ষা দফতরে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

বিজ্ঞপ্তি নম্বর : 10/2021

মোট শূন্যপদ :

কোন শূন্যপদ : ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন (District Organiser Of Physical Education)

চাকরির মেয়াদ

১) আপাতত অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হবে।

২) পরে স্থায়ী কর্মীপদ পাওয়ার সংস্থান থাকবে।

কোথা থেকে আবেদন
১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

৩) বাংলা ও ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি।

২) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি।

৩) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা - ৩৯ বছর

২) এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড়।

৩) ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড়।

আবেদনের ফি

১) জেনারেল - ১৬০ টাকা

২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

৩) ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

বেতন

১) পে লেভেল - ১০এ (৩৩,০০০ টাকা থেকে ৮৫ হাজার টাকা)

২) বেসিক পে - প্রতি মাসে ৩৩,০০০ টাকা

৩) গ্রস - প্রতি মাসে ৩৮,৪৫০ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা

৩) ভাইভা ভোস টেস্ট

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ২৪/০৮/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ১৩/০৯/২০২১

৩) পরীক্ষার দিন পরে জানানো হবে।

৪) পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) আবেদনের লিঙ্ক ২৪/০৮/২০২১ থেকে পাওয়া যাবে।

৩) সঠিক তথ্য সহকারে আবেদন পূরণ করতে হবে।

৪) আবেদনের ফি জমা দেওয়ার পর আবেদন জমা দিতে হবে।

৫) https://wbpsc.gov.in/Download?param1=An_20210816140642_10-2021.pdf¶m2=advertisement লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে।

৬) অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+