Job News: জেলা হাসপাতালে টেকনিশিয়ান ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ! বেতন সর্বোচ্চ ৩০ হাজার টাকা
রাজ্য স্বাস্থ্য দফতরের অধীন ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতল ল্যাব টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে বিজ্ঞপ্তি দিয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
ল্যাব টেকনিশিয়ান পদের জন্য মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে গ্র্যাজুয়েট কিংহা ডিপ্লোমা থাকতে হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য স্নাতক ডিগ্রির সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে একবছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। দুই ক্ষেত্রেই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউট থেকে পাশ করতে হবে।

পারিশ্রমিক
ল্যাব টেকনিশিয়ান পদে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ২০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

বয়সসীমা
২০২৩-এর ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কীভাবে আবেদন
নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। https://www.dhgmc.edu.in/ কিংবা http://www.wbhealth.gov.in/ থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। ল্যাব টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ওয়াক-ইন-ইন্টারভিউ হবে যথাক্রমে ৩১ মার্চ এবং ৩ এপ্রিল, ২০২৩। দুটি ক্ষেত্রেই ইন্টারভিউয়ের দিন যাবতীয় সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। আবেদনের আগে আবেদনকারীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। ক্লিক করুনhttps://www.dhgmc.edu.in/assets/uploads/files/c5392-recruitment-notice.pdf












Click it and Unblock the Notifications