পুরুলিয়ার সৈনিক স্কুলে কাউন্সিলর সহ একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি
পুরুলিয়ার সৈনিক স্কুলে কাউন্সিলর সহ একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি
পুরুলিয়ার সৈনিক স্কুলে কাউন্সিলর সহ একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানানো হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৬
কোন কোন শূন্যপদ
১) কাউন্সিলর - ১
২) ব্যান্ড মাস্টার - ১
৩) আর্ট মাস্টার - ১
৪) ওয়ার্ড বয়েজ - ৩
শিক্ষাগত যোগ্যতা
১) কাউন্সিলর - এমএ (সাইকোলজি)/এমএসসি (সাইকোলজি)/ক্লিনিক্যাল সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়ে়ট ডিপ্লোমা/স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমএ/কাজের অভিজ্ঞতা।
২) ব্যান্ড মাস্টার - এইসি ট্রেনিং সেন্টার থেকে যোগ্য ব্যান্ড মাস্টার/ব্যান্ড মেজর/ড্রাম মেজর কোর্স।
৩) আর্ট মাস্টার - বি.ফাইন আর্টস বা স্বীকৃত ড্রয়িং এবং পেইন্টিং/স্কাল্পচার/গ্রাফিক আর্টে পাঁচ বছরের স্বীকৃত ডিপ্লোমা।
৪) ওয়ার্ড বয়েজ - ম্যাট্রিকুলেশন বা সমতুল কোনও পরীক্ষায় পাস হতে হবে।
বয়সের সীমা
১) কাউন্সিলর - ২৬ থেকে ৪৫ বছর।
২) ব্যান্ড মাস্টার - ১৮ থেকে ৫০ বছর।
৩) আর্ট মাস্টার - ২১ থেকে ৩৫ বছর।
৪) ওয়ার্ড বয়েজ - ১৮ থেকে ৫০ বছর।
বেতন
১) কাউন্সিলর - প্রতি মাসে ২৫ হাজার টাকা।
২) ব্যান্ড মাস্টার - প্রতি মাসে ২০ হাজার টাকা।
৩) আর্ট মাস্টার - প্রতি মাসে ১৫,৫০০ টাকা।
৪) ওয়ার্ড বয়েজ - প্রতি মাসে ১৫ হাজার টাকা।
আবেদনের ফি
১) জেনারেল - ২০০ টাকা
২) সংরক্ষিত প্রার্থীদের ফি দিতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা
২) স্কিল টেস্ট
৩) ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ১৯/০৩/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০৮/০৪/২০২১
আবেদনের পদ্ধতি
১) অফ লাইনে আবেদন করতে হবে
২) https://sainikschoolpurulia.com/wp-content/uploads/2021/03/Ward-1.pdf ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম নামাতে হবে।












Click it and Unblock the Notifications