Upper Primary Recruitment: পুজোর মাসে চলবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং! বেছে নিতে হবে স্কুল! জানুন বিস্তারিত

SSC Upper Primary Recruitment: দীর্ঘ জটিলতা কেটেছে! শেষ হয়েছে লম্বা আইনি লড়াই। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর এরপরেই একেবারে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হল পুরোদমে। অক্টোবর জুড়ে হবে কাউন্সেলিং।

আর তা কবে হবে সেই সংক্রান্ত সূচি ঘোষণা করে দিল স্কুল সার্ভিস কমিশন। এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনেরন (SSC Upper Primary Recruitment) তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেখানে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে আগামী ৩ অক্টোবর থেকে প্রথম দফার কাউন্সেলিং শুরু হবে।

SSC Upper Primary Recruitment

যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। প্রথম দফায় একাধিক বিষয়ে কাউন্সেলিং করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হিন্দি, তেলুগু, ইংরেজি এবং উর্দু মাধ্যমের পিওর সায়েন্সের উপর কাউন্সেলিং করা হবে। এসএসসির বিজ্ঞপ্তি দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিন কাউন্সেলিং হবে ১৪৪ জন প্রার্থীর। তবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত যে কাউন্সেলিং হবে তাতে মাত্র একদিন বাংলা মাধ্যমের জন্য কাউন্সেলিং করা হবে।

আর তা হবে আগামী ২৫ অক্টোবর। স্কুল সার্ভিস কমিশন বাংলা মাধ্যমের বাকি যে সমস্ত বিষয় আছে সেগুলির কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা না হলেও পরে হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদর কাউন্সেলিংয়ে যাওয়ার আগে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। আর তা করতে হবে আগামী ১ অক্টোবরের মধ্যে। স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত বলা থাকবে।

অন্যদিকে স্কুলভিত্তিক শূন্যপদের হিসেবও ১লা অক্টোবর অর্থাৎ সোমবার দেওয়া হবে। আর তা দেওয়া হবে কমিশনের ওয়েবসাইটে। আর সেখান থেকে শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুল প্রার্থীরা কাউন্সেলিংয়ের সময়ই জানিয়ে দিতে পারবেন বলে এসএসসির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি শূন্যপদে কলকাতা হাইকোর্ট নিয়োগের নির্দেশ (SSC Upper Primary Recruitment) দিয়েছিল। যা প্রায় ২০১৫ সাল থেকে আটকে ছিল।

একাধিক আইনি জটিলতা ছিল। দফায় দফায় মামলা হয়। এমনকি সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়। যদিও সমস্ত আইনি জটিলতা কেটে যায়। এবং গত কয়েকদিন আগেই উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+