পুরুলিয়ার ঝালদা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

পুরুলিয়ার ঝালদা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

পুরুলিয়ার ঝালদা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পুরুলিয়ার ঝালদা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

বিজ্ঞপ্তি নম্বর : 224/adm/J.M

মোট শূন্যপদ : ২

কোন শূন্যপদ :
১) কমিউনিটি অর্গানাইজার (Community Organiser)

২) ডেটা এন্ট্রি অপারেটর বা ডিলিং অ্যাসিস্ট্যান্ট (Data Entry Operator cum Dealing Assistant)

চাকরির মেয়াদ : ১ বছরের চুক্তির কর্মী নিয়োগ করা হবে।

কোথা থেকে আবেদন
১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

৩) বাংলা ও ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) কমিউনিটি অর্গানাইজার (Community Organiser) - স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস। তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।

২) ডেটা এন্ট্রি অপারেটর বা ডিলিং অ্যাসিস্ট্যান্ট (Data Entry Operator cum Dealing Assistant) - স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস। দুই বছরের কাজের অভিজ্ঞতা। বেসিক কম্পিউটারে ৬ মাসের কোর্স।

বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর

২) বয়সের নিম্নসীমা - ১৮ বছর

৩) এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড়।

৪) ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড়।

আবেদনের ফি : এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।

বেতন
১) কমিউনিটি অর্গানাইজার (Community Organiser) - প্রতি মাসে ১০ হাজার টাকা।

২) ডেটা এন্ট্রি অপারেটর বা ডিলিং অ্যাসিস্ট্যান্ট (Data Entry Operator cum Dealing Assistant) - প্রতি মাসে ১২ হাজার টাকা।

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা

৩) ভাইভা ভোস টেস্ট

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ০৩/০৮/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২০/০৮/২০২১ (দুপুর ৩টে)

৩) পরীক্ষার দিন পরে জানানো হবে।

৪) পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।

২) আবেদনের ঠিকানা - To the Chairperson, Jhalda Municipality, Ranchi- Purulia Road, PO+PS - Jhalda , District- Purulia, PIN- 723202.

৩) সব তথ্য-প্রমাণ সহ আবেদনপত্র হয় রেজিস্ট্রি পোস্ট বা কুরিয়ার করতে হবে অথবা উপরোক্ত ঠিকানার ড্রপ বক্সে ফেলতে হবে।

৪) http://www.jhaldamunicipality.com/wp-content/uploads/2021/08/NULM-ADVERTISEMENT.pdf লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে।

৫) http://www.jhaldamunicipality.com/wp-content/uploads/2021/08/HOW-TO-APPLY.pdf লিঙ্কে ক্লিক করে আবেদনের পদ্ধতি জানা যাবে।

৬) অফিসিয়াল ওয়েবসাইট http://www.jhaldamunicipality.com/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+