Coal India Recruitment 2024: কোল ইন্ডিয়ায় ব্যাপক নিয়োগ, কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন

Coal India Recruitment 2024: বাংলায় কাজ খুঁজছেন! বড় সুযোগ কর্মসংস্থানে। একাধিক সরকারি এবং বেসরকারি সংস্থা বিভিন্ন শূন্যপদের জন্য নিয়োগ করছে। আর সেই তালিকা রয়েছে কেন্দ্রীয় সংস্থা। যেমন কোল ইন্ডিয়া (COAL INDIA LIMITED)। বিভিন্ন শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে।

শূন্যপদের বিষয়ে বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কোল ইন্ডিয়ার তরফে। কীভাবে কোথায় আবেদন (Coal India Recruitment 2024) করবেন বিস্তারিত জেনে নিন-

Coal India Recruitment 2024

  • Coal India Recruitment 2024: কীভাবে আবেদন

কোল ইন্ডিয়া দেশের অন্যতম বড় কেন্দ্রীয়সংস্থা। গোটা দেশে কয়েক হাজার মানুষ কাজ করে থাকে। বিভিন্ন পদে এই সংস্থা নিয়োগ (COAL INDIA LIMITED) করবে। এই পদে আবেদন (Coal India Recruitment 2024) করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে।

এজন্য কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েন আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে www.easterncoal.nic.in ক্লিক করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েবসাইট লগইন করার পর একটি ফর্ম ফিলআপ করতে হবে। এরপর তা পাঠাতে হবে। মাথায় রাখতে হবে এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল।

  • Coal India Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

মেডিক্যাল এগজ়িকিউটিভ পদের জন্য কর্মী নিয়োগ (Coal India Recruitment 2024) করবে কোল ইন্ডিয়া (COAL INDIA LIMITED)। যার মধ্যে সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট, মেডিক্যাল স্পেশ্যালিস্ট, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং ডেন্টিস্ট সহ একাধিক বিষয়ের উপর নিয়োগ করা ভবে।

মোট শূন্যপদের সংখ্যা ৩৪ জন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। এজন্য এই লিঙ্কে - Coal India Recruitment 2024 ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই আবেদন করতে হবে।

  • Coal India Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

মেডিক্যাল এগজ়িকিউটিভ পদের জন্য এই নিয়োগ (Coal India Recruitment 2024) করা হবে। ফলে আবেদনকারীকে নির্দিষ্ট যোগ্যতা এবং ডিগ্রি থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর কাছে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং ডেন্টিস্ট পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস), ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও আরও বেশ কিছু ডিগ্রির কথা বলা হয়েছে।

  • Coal India Recruitment 2024: মোটা বেতন

একাধিক বিষয়ের উপর এই নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্য একাধিক বেতনক্রম (Coal India Recruitment 2024) রয়েছে। যোগ্যতা এবং পোস্ট অনুযায়ী নুন্যতম ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা এমনকি ২,০০,০০০ প্রতি মাসে বেতন দেওয়া হতে পারে। এই বিষয়ে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+