লকডাউন শিথিল হতেই শহরাঞ্চলে কমছে বেকারত্বের হার, একই আছে গ্রামাঞ্চলের পটভূমি

লকডাউন খানিক শিথিল হতেই কমছে শহরাঞ্চলের বেকারত্বের হার। তবে বৃহত্তর ক্ষেত্রে দেশের গ্রামাঞ্চলের অবস্থা খানিক একই রয়েছে বলে দাবি করা হয়েছে ভারতীয় অর্থনীতি পর্যবেক্ষণ কেন্দ্র বা সিএমআইই-র সমীক্ষায়। পাশাপাশি গ্রামীণ এলাকায় লকডাউনের বিধিনিষেধ কমতেই শুরু হয়েছে একাধিক সরকারি প্রকল্পের কাজ। আর তার জেরেই ধীর গতিতে হলেও অর্থনীতির হাল কিছুটা ফিরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

লকডাউন শিথিল হতেই শহরাঞ্চলে কমছে বেকারত্বের পরিমাণ, দাবি বিশেষজ্ঞদের

সিএমআইই-র সমীক্ষায় দেখা যাচ্ছে ৩১শে মে গোটা দেশে যেখানে শহুরে বেকারত্বের পরিমাণ ছিল ২৫.১৪ শতাংশ তা ৭ই জুন আরও কমে দাঁড়ায় ১৭.০৮ শতাংশে। এদিকে গোটা দেশে বেকারত্বের পরিমাণ বর্তমানে ১৭.৫১ শতাংশ। এবং গ্রামীণ বেকারত্বের পরিমাণ ১৭.৭১ শতাংশ। গত কয়েকমাসের মধ্যে এই প্রথম শহুরে বেকারত্ব হ্রাসের পরিমাণ গ্রামীণ ও জাতীয় বেকারত্বের নীচে নামল। অন্যদিকে লকডাউন চালু হওয়ার আগে দেশ জুড়ে ২২শে মার্চ অবধি চাকরি হারানোর পরিমাণ ছিল প্রায় ৮.৪১ শতাংশ।

এই উন্নতিতে দেশের অর্থনীতির পক্ষে সহায়ক হিসাবেই দেখতে রাজি দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে কাজ-কর্ম শুরু হলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মত তাদের। এদিকে দেশজোড়া লকডাউনের জেরে কেবলমাত্র এপ্রিলেই গোটা ভারতবর্ষে কমপক্ষে ১২ কোটি মানুষ কাজ হারিয়েছেন বলে কয়েকদিন আগে জানা গিয়েছিল। যদিও সিএমআইই-র তথ্য অনুসারে ২২শে মার্চের পর ১১ সপ্তাহে প্রথম এতটা পরিমাণে শহুরে বেকারত্বের পরিমাণ কমল। তবে চলতি মাস থেকেই চিত্র খানিক পাল্টাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। দেশের বড় শহর গুলির বাণিজ্য ক্ষেত্র, একাধিক শিল্প ক্ষেত্র ও তথ্য-প্রযুক্তি সেক্টর গুলি খুললেই অবস্থা খানিক বদলাবে বলে মত ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+