Recruitment 2022: CISF -এর এই পদে একাধিক নিয়োগ, বেতন ৯২ হাজারেরও বেশি
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ চাকরির সুযোগ। এই মুহূর্তে যারা চাকরির খোঁজ করছেন এবং জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন (Recruitment 2022) তাঁদের জন্যে দারুন খবর। হেড কনস্টাবেল, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক
CISF Recruitment 2022: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ চাকরির সুযোগ। এই মুহূর্তে যারা চাকরির খোঁজ করছেন এবং জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন (Recruitment 2022) তাঁদের জন্যে দারুন খবর। হেড কনস্টাবেল, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর (স্টেনোগ্রাফার) সহ একাধিক শূন্যপদের (CISF Recruitment 2022) জন্যে নিয়োগ করবে CISF।
কীভাবে কোথায় আবেদন তা জানতে অবশ্যই বিস্তারিত প্রতিবেদনটি পড়ে নিন। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদন করার শেষ তারিখ কিন্ত্য আজ মঙ্গলবারই। ফলে দেরি না করে আজ রাতের মধ্যেই আবেদন করুন এই পদে।

বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে CISF-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে (Recruitment 2022) আবেদন করতে বলা হয়েছে। এজন্যে এই লিঙ্কে cisf.gov.ইন করতে বলা হয়েছে। এছাড়াও এই লিঙ্কে https://www.cisf.gov.ইn/cisfeng/ ক্লিক করে সরাসরি এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। তবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ চাকরির জন্যে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

রাত ১২ টার মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছতে হবে
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে CISF HC ASI Recruitment 2022 Notification PDF ক্লিক করতে বলা (CISF Recruitment 2022) হয়েছে। মোট ৫৪০টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, গত ২৬ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়। তবে আজ ২৫ অক্টোবর রাত ১২ টার মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছতে হবে সংশ্লিষ্ট ঠিকানাতে।

শিক্ষাগত যোগ্যতা -
একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। হেড কনস্টাবেল, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর (স্টেনোগ্রাফার) সহ বেশ (CISF Recruitment 2022 ) কয়েকটি পদের জন্যে এই নিয়োগ হবে। তবে এই বিষয়ে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। এমনটাই জানানো হয়েছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই সিআইএসএফের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

জরুরি তথ্য-
নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নুন্যতম ২৫ হাজার টাকা থেকে বেতন স্কেল শুরু হচ্ছে। সর্বোচ্চ ৯২ হাজার টাকা পর্যন্ত মিলতে পারে এই বেতন। বেশ কয়েকটি ধাপের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।












Click it and Unblock the Notifications