Job News: শত-শত কনস্টেবল-ট্রেডসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি CISF-এর! আবেদন করতে হবে অনলাইনে
কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কয়েকশো কনস্টেবল এবং ট্রেডসম্যান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এব্যাপারে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কয়েকশো কনস্টেবল এবং ট্রেডসম্যান নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এব্যাপারে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

শূন্যপদের সংখ্যা
সিআইএসএফ-এর তরফে জানানো হয়েছে শূন্যপদের সংখ্যা সব মিলিয়ে ৭৮৭। পোস্টিং হবে দিল্লিতে। প্রথমে তাঁদেরকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে।

বয়সসীমা
২ অগাস্ট ২০২২-এর নিরিখে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সব থেকে বেশি ২৩ বছর হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন
বেতনক্রম ২১৭০০ থেকে ৬৯১০০ টাকার মধ্যে।

কীভাবে আবেদন
অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২২। আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে তবেই আবেদন করুন। বিজ্ঞপ্তি পড়তে ক্লিক করুন http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_2223b.pdf

Click it and Unblock the Notifications