CIL Recruitment 2025: কোল ইন্ডিয়ায় চাকরির বড় সুযোগ! আবেদন শুরু, পড়ে নিন বিজ্ঞপ্তিটি
CIL Recruitment 2025: চাকরির খোঁজ করছেন দীর্ঘ সময় ধরে! পাচ্ছেন না। তাহলে আপনার সামনে বড় সুযোগ। কোল ইন্ডিয়া (CIL) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। ম্যানেজমেন্ট ট্রেনি (MT) পদের জন্য এই নিয়োগ করা হবে। Coal India Limited এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত এই প্রতিবেদনে উল্লেখ করা হল। যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের (CIL Recruitment 2025) জন্য আবেদন করতে বলা হয়েছে।

CIL Recruitment 2025: কীভাবে আবেদন
চাকরি প্রার্থীদের সামনে বড় সুযোগ (CIL Recruitment 2025)। গত ১৫ জানুয়ারি থেকে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - coalindia.in- আবেদন করতে হবে। ওয়েবসাইট খুললেই "Online Login Portal for filling Application form" অপশনে ক্লিক করতে হবে। এরপরেই "To Register" অপশন খুলে যাবে। সেখানে গিয়ে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- CIL Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
আগামী ১৪ ফেব্রিয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন (CIL Recruitment 2025) করা যাবে। মোট ৪৩৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করবে Coal India Limited। কমিউনিটি ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, ফিনান্স, লিগ্যাল, মার্কেটিং অ্যান্ড সেলস, মেটেরিয়াল ম্যানেজমেন্ট, পার্সোনেল অ্যান্ড এইচআর, সিকিউরিটি সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
- CIL Recruitment 2025: যোগ্যতা
চাকরি প্রার্থীদের কাছে বড় কাজের সুযোগ। এই শূন্যপদের (CIL Recruitment 2025) জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে BE, B.Tech, B.Sc (ইঞ্জিনিয়ারিং), স্নাতকোত্তর ডিগ্রি, PG, ডিপ্লোমা, CA বা ICWA এর মতো বিষয়ে পড়াশোনা থাকতে হবে। থাকতে হবে ডিগ্রি। বিস্তারিত জেনেই এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে।
CIL Recruitment 2025: বয়স
সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন (CIL Recruitment 2025) করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications