Cg Vyapam Recruitment 2023: ক্লাস ১২ পাশে সরকারি চাকরি, বেতন ৭১,০০০ টাকা
Cg Vyapam Recruitment 2023: সরকারি চাকরির (Govt Jobs 2023) খোঁজ করছেন? তাহলে আপনার সামনে বড় সুযোগ। একাধিক শূন্যপদে নিয়োগের খবর।
ছত্তিশগড় Professional Examination Board অর্থাৎ ব্যাপম ক্লাস ১২ পাশ পড়ুয়াদের নিয়োগ করবে। হ্যান্ড পাম্প টেকনিশিয়ান পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

- Cg Vyapam Recruitment 2023: শূন্যপদের সংখ্যা
ইতিমধ্যে ছত্তিশগড় Professional Examination Board অর্থাৎ ব্যাপমের (Cg Vyapam Recruitment 2023) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১৮৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। মূলত হ্যান্ডপাম্প টেকনিশয়ন পদের জন্যে এই নিয়োগ করা হবে।
- Cg Vyapam Recruitment 2023: কীভাবে আবেদন
এই পদের জন্যে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্যে ছত্তিসগড় ব্যাপম (Cg Vyapam Recruitment 2023) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://vyapam.cgstate.gov.in/ - ক্লিক করতে বলা হয়েছে। ইতিমধ্যে এই পদের জইন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ১০ সেপ্টেম্বর।
- Cg Vyapam Recruitment 2023: নিয়োগ কীভাবে?
পরীক্ষা এবং মেরিট লিস্ট অনুযায়ী এই নিয়োগ করা হবে। জানা গিয়েছে, ১০০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তৈরি করা হবে। তবে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Cg Vyapam Recruitment 2023- ক্লিক করতে হবে।
- Cg Vyapam Recruitment 2023: যোগ্যতা
হ্যান্ডপাম্প টেকনিশিয়ান পদের জন্যে ১২ পাশ করতেই হবে। পাশাপাশি ফিটার ট্রেড বা মেকানিক্যাল ট্রেড বা মোটর মেকানিক্যাল ট্রেড বা ট্র্যাক্টর মেকানিক্যাল ট্রেড, অটোমোবাইল মেকানিক ট্রেড এবং মেশিনিস্ট ট্রেডের যে কোনও একটিতে আইটিআই থাকতে হবে। আর তা দু'বছরের জন্যে থাকতে হবে। নুন্যতম ১৮ বছর থেকে এই পদের জণ্যে আবেদন করা হবে। সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত করতে বলা হয়েছে।
Cg Vyapam Recruitment 2023: বেতন
হ্যান্ড পাম্প টেকনিশিয়ান (শ্রেণি III) বেতন স্তর পাঁচ, ২২৪০০-৭১২০০ টাকা পাবেন৷ এতে সর্বনিম্ন বেতন ২২ হাজার ৪০০ টাকা। তবে এই পদের জন্যে ছত্তিসগড়ের যুবক-যুবতীরাই আবেদন করতে পারবেন।












Click it and Unblock the Notifications