সেন্ট্রাল রেলে নিয়োগের বিজ্ঞপ্তি! স্টেনোগ্রাফার-সহ বিভিন্ন পদে বেশ কয়েকশো চাকরি

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের সেন্ট্রাল রেলওয়ে স্টেনোগ্রাফার, টিকিট ক্লার্ক-সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রায় ছশো পদে নিয়োগ করা হবে। সরাসরি রেলের অফিসিয়াল ওয়ে

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের সেন্ট্রাল রেলওয়ে স্টেনোগ্রাফার, টিকিট ক্লার্ক-সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রায় ছশো পদে নিয়োগ করা হবে। সরাসরি রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

কোথায় কত পদ খালি

কোথায় কত পদ খালি

স্টেনোগ্রাফার-৮, সিনিয়র ক্লার্ক কাম টিকিট ক্লার্ক ১৫৪, গুডস গার্ড ৪৬, স্টেশন মাস্টার ৭৫, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ১৫০, জুনিয়র ক্লার্ক কাম টিকিট ক্লার্ক ১২৬।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কিংবা সমমানের যোগ্যতা থাকতে হবে। এছাড়া কোনও কোনও ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি পাশের যোগ্যতাও রয়েছে।

বয়সসীমা

বয়সসীমা

সাধারণ আবেদনকারীদের বয়সসীমা ৪২ বছর। অন্য অনগ্রসর শ্রেণির জন্য ৪৫ বছর এবং তফশিলি জাতি উপজাতিদের জন্য ৪৭ বছর।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ

যোগ্য প্রার্থী খুঁজতে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও দক্ষতা যাচাইয়ের পরীক্ষা, নথি যাচাই ও মেডিক্যাল পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে। শুরুর পরীক্ষায় অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে। প্রতি তিনটি ভুলের জন্য এক নম্বর করে কাটা যাবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদন করতে হবে https://rrccr.com/-এ গিয়ে। তবে আবেদন করার আগে আবেদনকারীকে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে খালি পদ, শিক্ষাগত যোগ্যতা-সহ বিস্তারিত জেনে নিতে অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+