Recruitment in Railways: সেন্ট্রাল রেলে প্রায় ২৪ শো নিয়োগের বিজ্ঞপ্তি! একনজরে যোগ্যতা ও পদের বিবরণ

সেন্ট্রাল রেলের তরফে ২৪০০-র বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এইসব নিয়োগ হবে শিক্ষানবিশ পদে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা ১ বছরের।

সেন্ট্রাল রেলের তরফে ২৪০০-র বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এইসব নিয়োগ হবে শিক্ষানবিশ পদে।

অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ করা হবে। নিয়োগের সময়সীমা ১ বছরের।

কোন ক্লাস্টারে কত পদ

কোন ক্লাস্টারে কত পদ

সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২৪২২। এর মধ্যে মুম্বই ক্লাস্টারে ১৬৫৯, পুনে ক্লাস্টারে ১৫২, ভুসাওয়াল ক্লাস্টারে ৪১৮, সোলাপুর ক্লাস্টারে ৭৯, নাগপুর ক্লাস্টারে ১১৪ টি পদ রয়েছে। রয়েছে তফশিলি জাতি-উপজাতি, ওবিসি ও প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষণও।

যোগ্যতা

যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ কিংবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, টেলর, ইলেক্ট্রিশিয়ান, মিশিনিস্ট-সহ বিভিন্ন ক্ষেত্রে আইটিআই কিংবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। আবেদনের ফি ১০০ টাকা করে।

 কীভাবে প্রার্থী নির্বাচন

কীভাবে প্রার্থী নির্বাচন

আবেদনপত্র পাওয়ার পরে আবেদনকারীদের মধ্যে থেকে মেধাতালিক তৈরি করা হবে। ১০ শ্রেণি এবং আইটিআই পরীক্ষায় নিজের নিজের ট্রেডে তারা কত শতাংশ নম্বর পেয়েছেন, তার ওপরে প্রার্থী নির্বাচন করে তাদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

কী ভাবে আবেদন

কী ভাবে আবেদন

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে, চলবে ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। অনলাইনে আবেদনে আগ্রহীরা ক্লিক করতে পারেন https://rrccr.com/TradeApp/Login/Home-এ। তবে আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://rrccr.com/rrwc/Files/196.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+