রাষ্ট্রায়ত্ত BECIL-এ নিয়োগের বিজ্ঞপ্তি! মাসে ৩৫ হাজার দিয়ে শুরু
রাষ্ট্রায়ত্ত BECIL-এ নিয়োগের বিজ্ঞপ্তি! মাসে ৩৫ হাজার দিয়ে শুরু
রাষ্ট্রায়ত্ত বিইসিআইএল (ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড)-এ বেশ কিছু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এর জন্য খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে। কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ুতে এই নিয়োগ করা হবে।

পদের নাম ও শূন্যপদ
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং এগজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা ১১।

শিক্ষাগত যোগ্যতা
- সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট-এর ক্ষেত্রে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হতে হবে। এছাড়া স্নাতক হওয়ার পরে ফিনান্স ও অ্যাকাউন্টসে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- এই পদের জন্য বয়সসীমা ৩৭ বছর পর্যন্ত।
- সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট-জিএসটি পদের জন্য যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে সিএ ইন্টার পাশ করতে হবে। এছাড়াও উক্ত বিষয়ে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- এগজিকিউটিভ এইচআর পদের জন্য যে কোনও বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউশন থেকে এইচআর-এ এমবিএ থাকতে হবে। এছাড়াও উক্ত কাজে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পিএ পদের জন্য যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও শর্টহ্যান্ড এবং টাইপে ১০০/৪০ wpm হিসেবে সার্টিফিকেট থাকতে হবে। এই কাজে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন
এখানে মোট সাতটি পদের কথা বলা হয়েছে। সেখানে বেতন ৩০ হাজার থেকে ৩৫ হাজারের মধ্যে।

আবেদন কীভাবে
অনলাইনে আবেদন করতে হবে। এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর। টেস্ট কিংবা খেলা পরীক্ষার জন্য কোনও টিএ-ডিএ দেওয়া হবে না। ইএসআই, পিফ থাকবে সরকারি নিয়ম অনুযায়ী।
https://www.becil.com/-এ গিয়ে ক্যারিয়ার সেকশনে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেওয়ার জন্য। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন https://www.becil.com/uploads/vacancy/221AAICLAS10nov22pdf-81c88ed953fa7c612314f8220bc29013.pdf












Click it and Unblock the Notifications