কেন্দ্রীয় সংস্থা CRIS-এ জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এগজিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি! বেতন শুরু ৩৫৪০০ টাকা থেকে
কেন্দ্রীয় সরকারি সংস্থা ক্রিস অর্থাৎ সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করা হবে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। জুনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং এগজিকিউ
কেন্দ্রীয় সরকারি সংস্থা ক্রিস অর্থাৎ সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন শহরে কর্মী নিয়োগ করা হবে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। জুনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং এগজিকিউটিভ পদে এই নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা সব মিলিয়ে ২৪। এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেক্ট্রিক্যাল পদে ৪ জন, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে ১ জন, এগজিকিউটিভ পদে ৯ জন( পার্সোনেল, অ্যাডমিন, এইচআরডি), এগজিকিউটিভ ফিনার্স অ্যান্ড অ্যাকাউন্টস পদে ৮ জন, এগজিকিউটিভ প্রকিওরমেন্ট পদে ২ জনকে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়াও তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ, তামিলনাড়ুর চেন্নাই, মহারাষ্ট্রের মুম্বই এবং দিল্লিতে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল কিংবা সিভিল পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে এগজিকিউটিভ পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্নাতক ডিগ্রি ছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে এমবিএ ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের আবেদনের আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

বয়সসীমা ও নির্বাচন পদ্ধতি
আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বেতন ও আবেদনের পদ্ধতি
এক্ষেত্রে প্রতিমাসে বেতন মিলবে ৩৫৪০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে। ২১ নভেম্বর থেকে আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications