Central Bank Of India job 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'য় বিপুল চাকরি, আবেদন জানাতে পারবেন মহিলারাও
Central Bank Of India job 2024: ব্যাঙ্কে চাকরির (Bank Job 2024) জন্য নিজেকে তৈরি করছেন? তাহলে বড় সুযোগ চাকরি প্রার্থীদের। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank Of India) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। ইতিমধ্যে একাধিক শূন্যপদের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাষ্ট্রায়ত্ব এই ব্যাঙ্ক।
২০০ এরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ হবে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনে (Central Bank Of India job 2024) আবেদন জানান।

- Central Bank Of India job 2024: কীভাবে আবেদন?
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank Of India) র শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এজন্য ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - centralbankofindia.co.in ক্লিক করে এই পদের জন্য আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে "Recruitment" অপশনে গিয়ে আবেদন জানাতে হবে। অনলাইনের মাধ্যমেই সমস্ত নথি আপলোড (Central Bank Of India job 2024) করতে হবে।
- Central Bank Of India job 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank Of India) ২৫৩ টি শূন্যপদের জন্য নিয়োগ (Central Bank Of India job 2024) করবে। একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ হবে। যেমন - SC IV- চিফ ম্যানেজার (CM) পদের জন্য ১০ টি শূন্য, SC III - ৫৬টি সিনিয়র ম্যানেজার (SM), SC II - ১৬২টি ম্যানেজার (MGR) এবং SC I - ২৫টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (AM) পদের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। এই পদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৩ ডিসেম্বর।
- Central Bank Of India job 2024: পরীক্ষার মাধ্যমে নিয়োগ
আগামী ১৪ ডিসেম্বর পরিক্ষা নেওয়া হবে। ইন্টারভিয় আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে হবে। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও জানতে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিন। পরিক্ষা এবং অন্যান্য তথ্য নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানা জাছে।
অন্যদিকে পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের (Central Bank Of India job 2024) জন্য আবেদন করতে পারবেন।












Click it and Unblock the Notifications