Job News: কেন্দ্রীয় সংস্থা CDAC-এ নিয়োগের বিজ্ঞপ্তি! রয়েছে ৫৫০-র ওপর পদ
কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নিয়োগ হবে সারা দেশে, তাদের বিভিন্ন কেন্দ্রগুলিতে।
কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নিয়োগ হবে সারা দেশে, তাদের বিভিন্ন কেন্দ্রগুলিতে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা ৫৭০। এর মধ্যে রয়েছে প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং এগজিকিউটিভ, প্রোজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের মতো আরও বিভিন্ন পদ।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই/বিটেক/এমই/এমটেক করতে হবে। এছাড়াও পিএইচডি যাঁরা করেছেন তাঁরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা
প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ হতে হবে ৩০ বছর। প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং এগজিকিউটিভ পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। প্রোজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর। সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

বেতন
এক্ষেত্রে বেতন বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের। প্রোজেক্ট অ্যাসোসিয়েটদের ক্ষেত্রে ৩.৬ লক্ষ টাকা থেকে শুরু করে প্রোজেক্ট ম্যানেজারদের ক্ষেত্রে সর্বোচ্চ ২২.৯ লক্ষ টাকা পর্যন্ত। তবে এব্যাপারে আবেদনকারীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে দেখতে অনুরোধ করা হচ্ছে।
https://careers.cdac.in/advt-details/CORP-3112023-E58YK

প্রার্থী নির্বাচনের পদ্ধতি
প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।












Click it and Unblock the Notifications