Job News: সিবিআই-এ নিয়োগের বিজ্ঞপ্তি! নির্দিষ্ট যোগ্যতায় আবেদন

রাজ্যে এই সময়ে বহু চর্চিত বিষয় হল, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত। সেই দুর্নীতির তদন্ত চালাচ্ছে অন্যতম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেই এবার নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে আবেদন করা যাবে অফলাইনে।

রাজ্যে এই সময়ে বহু চর্চিত বিষয় হল, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত। সেই দুর্নীতির তদন্ত চালাচ্ছে অন্যতম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেই এবার নিয়োগের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে আবেদন করা যাবে অফলাইনে।

কারা আবেদন করতে পারবেন

কারা আবেদন করতে পারবেন

প্রকাশিত প্রতিবে্দন অনুযায়ী, ইনস্পেক্টর কিংবা তার থেকে উঁচু পদে কাজ করা অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা এব্যাপারে আবেদন করতে পারবেন। সঙ্গে শর্ত রয়েছে আবেদনকারীকে কমপক্ষে ১০ বছর অপরাধনমূলক তদন্তে অভিজ্ঞতা থাকতে হবে। সিবিআই-এর তরফে জানানো হয়েছে, এই নিয়োহ করা হবে কনসালট্যান্ট হিসেবে।

শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কর্মস্থল

শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কর্মস্থল

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আবেদনকারীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়া, যাঁদেরকে নিয়োগ করা হবে, তাঁদের কর্মস্থল হবে কলকাতায়। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ হতে পারে ৬৪ বছর পর্যন্ত।

আবেদনের সময়কাল ও বেতন

আবেদনের সময়কাল ও বেতন

২ ডিসেম্বর থেকে এই আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। যার শেষ তারিখ ৫ জানুয়ারি। সিবিআই-এর কনসালট্যান্ট হিসেবে যাঁদেরকে নিয়োগ করা হবে, তাঁদের মাসিক বেতন হবে ৪০ হাজার টাকা করে। এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রকাশিত প্রতিবেদনে।

আবেদনের প্রক্রিয়া

আবেদনের প্রক্রিয়া

অফলাইনে এই আবেদন করা যাবে। লিখিত আবেদন পাঠাতে হবে, হেড অফ জোন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কলকাতা জোন, ১৫ তল, দ্বিতীয় এমএসও বিল্ডিং, ২৩৪/4 এজেসি বোস রোড, কলকাতা-৭০০০২০। তবে আবেদনকারীকে আগে নিয়োগের সম্পর্কিত তথ্য যাচাই করে নিতে অনুরোধ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+