WB Recruitment Scam: ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান দুর্নীতি! সোমে ফাঁস করবে সিবিআই

West Bengal Recruitment Scam: শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতি সামনে এসেছে! যা নিয়ে তীব্র অস্বস্তিতে শাসকদল তৃণমূল। আর এর মধ্যেই আরও দুর্নীতি ফাঁস করার দাবি কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের।

এবং তা আগামী ১১ সেপ্টেম্বর আদালতের সামনে তুলে ধরা হবে বলেও সওয়াল সিবিআইয়ের আইনজীবীর। আর এহেন দাবির পরেই শুরু হয়েছে জোর বিতর্ক। কি এমন দুর্নীতি (West Bengal Recruitment Scam)ফাঁস করবেন সিবিআই আধিকারিকরা? তা নিয়েও চলছে জোর জল্পনা।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতি!

শিক্ষক নিয়োগ দুর্নীতির (West Bengal Recruitment Scam) তদন্ত করছে সিবিআই (CBI)। আর সেই তদন্তের প্রায় এক বছর কেটে গিয়েছে। দীর্ঘ তদন্তে একাধিক প্রভাবশালী ধরা পড়েছে। এমনকি একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যদিও বারবার নিয়োগ দুর্নীতিতে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআই। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এই অবস্থায় বড়সড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি তদন্তকারী সংস্থার।

আজ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতির একটি মামলার তদন্ত ছিল। আর সেই মামলার শুনানিতেই বড়সড় দুর্নীতি ফাঁসের কথা সিবিআইয়ের। আইনজীবী মারফৎ তাঁরা জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান বিশাল দুর্নীতি হয়েছে।

আর সেই দুর্নীতির খতিয়ান নিয়ে আমরা ১১ ই সেপ্টেম্বর এই এজলাসে হাজির হব। আর তা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাল্টা মন্তব্য, তাহলে তো সেটা ভেঙে ফেলা দরকার। তবে কি এমন তথ্য সিবিআই হাতে পেয়েছে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানায়নি তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, ২০১৪ সালের টেটের OMR Sheet সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বলে রাখা প্রয়োজন, ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে।

একের পর এক বিমান ধাক্কা মারে বহুতলটিকে। মুহূর্তে গুঁড়িয়ে যায়। সেদিনটি ছিল ১১ সেপ্টেম্বর। আর সেই ১১ সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবারই নিয়োগ দুর্নীতির আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসার কথা আদালতে জানাল সিবিআই। ফলে সোমবার ঠিক তথ্য সামনে আসবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+