CBI Recruitment 2022: অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে ব্যাঙ্কে দারুন কাজের সুযোগ! আবেদন করুন আজই

ব্যাপক কর্মী (Central Bank of India) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI)। রিজনাল এবং জোনাল দুটি ক্ষেত্রেই এই নিয়োগ হবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

চাকরির বাজারে বড় খবর। বিশেষ করে ব্যাঙ্কে যারা চাকরি করতে চান তাদের জন্যে অবশ্যই ভালো খবর। ব্যাপক কর্মী (Central Bank of India) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI)। রিজনাল এবং জোনাল দুটি ক্ষেত্রেই এই নিয়োগ হবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ইচ্ছুক এবং যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের এখনই এই পদের জন্যে আবেদন করার কথা বলা হয়েছে। কীভাবে আবেদন সমস্ত বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল-

এই পদের জন্যে আবেদন করে ফেলতে হবে

এই পদের জন্যে আবেদন করে ফেলতে হবে

ব্যাঙ্কের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন রিজিওনাল এবং জোনালে অফিসার পথের জন্যে (Central Bank of India) এই নিয়োগ হবে। মোট ৫৩৫টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। তবে আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ কিন্তু কাল সোমবার ২৮ ফেব্রুয়ারি। অর্থাৎ আজক রবিবারের মধ্যেই এই পদের জন্যে আবেদন করে ফেলতে হবে। না হলে সোমবার রাত ১২ টার পর থেকে আর কোনও আবেদন গ্রাহ্য হবে না। এমনটাই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে।

অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই Central Bank of India-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আবেদন ফর্ম রয়েছে। আর সেই ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। বিশেষ করে কীভাবে ফর্ম সাবমিট করবেন তা অবশ্যই ব্যাঙ্কের ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারবেন।

যোগ্যতা এবং আয়ুসীমা-

যোগ্যতা এবং আয়ুসীমা-

মোট ৫৩৫টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। আবেদনকারীর বয়স কখনই ৬৩ বছরের বেশি হওয়া চলবে না বলেও জানানো হয়েছে ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে। এছাড়াও এটা মাথায় রাখতে হবে যে স্টেট ব্যাঙ্কের এই নিয়োগে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীরাও আবেদন করতে পারবেন। অফিসার পদের জন্যে এই নিয়োগ করা হবে।

কীভাবে যোগ্য লোককে বেছে নেওয়া হবে-

কীভাবে যোগ্য লোককে বেছে নেওয়া হবে-

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পদগুলির জন্যে যোগ্য লোককে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেবেন। প্রথমে সমস্ত আবেদন-পত্র স্ক্রটিনি করা হবে। এরপর একটি তালিকা তৈরি করা হবে। আর সেই মতো ইন্টারভিউ ডাকা হবে। তবে এই নিয়োগ এক বছরের কন্ট্রাক্টের মাধ্যমে হবে। তবে প্রয়োজনে অবশ্যই চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+