CAPF Bharti 2024: মেডিক্যাল অফিসার পদে ব্যাপক নিয়োগ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে
CAPF Bharti 2024: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে (Central Armed Police Forces) মেডিকেল অফিসার পদে ব্যাপক নিয়োগ। CAPF মেডিক্যাল অফিসার সিলেকশন বোর্ডের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী সুপার স্পেশালিষ্ট মেডিক্যাল অফিসার, স্পেশালিষ্ট মেডিক্যাল অফিসার সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত উল্লেখ রইল প্রতিবেদনে (CAPF Bharti 2024) ।

CAPF Bharti 2024: কীভাবে আবেদন
আগামী ১৬ অক্টোবর থেকে CAPF মেডিক্যাল অফিসার পদের জন্য আবেদন (CAPF Bharti 2024) করা যাবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। এজন্য কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা https://www.mha.gov.in/en/about-us/central-armed-police-forces এই লিঙ্কে ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর।
CAPF Bharti 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসারের মতো পদে এই নিয়োগ হবে। এই নিয়োগ বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং আসাম রাইফেলসের মতো বিভিন্ন বাহিনীতে হবে। মোট ৩৪৫ টি শূন্যপদের জন্য নিয়োগ (CAPF Bharti 2024) করা হবে।
CAPF Bharti 2024 : শিক্ষাগত যোগ্যতা
মেডিক্যাল অফিসার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম এমবিবিএস করতেই হবে। সংশ্লিষ্ট স্পেশালিষ্টের ক্ষেত্রে আবেদনকারীর পিজি ডিগ্রি কিংবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
CAPF Bharti 2024 : বয়স সংক্রান্ত তথ্য
সুপার স্পেশালিষ্ট (CAPF Bharti 2024) মেডিক্যাল অফিসার (সেকেন্ড ইন কমান্ড) - সর্বোচ্চ বয়স ৫০ বছর।
স্পেশালিস্ট মেডিকেল অফিসার (ডেপুটি কমান্ড্যান্ট) - সর্বোচ্চ বয়স ৪০ বছর।
মেডিক্যাল অফিসার (অ্যাসিস্ট্যান্ট কমাড্যান্ট) - সর্বোচ্চ বয়স ৩০ বছর।
CAPF Bharti 2024 : কীভাবে হবে নিয়োগ?
মেডিক্যাল অফিসার পদে আবেদনের ক্ষেত্রে যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ (CAPF Bharti 2024) করা হবে।












Click it and Unblock the Notifications