ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে বহু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে বহু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা ভারতীয় মানক সংস্থায় বহু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ২৮
কোন শূন্যপদ : সায়েন্টিস্ট-বি
কোন কোন ডিসিপ্লিন
১) সিভিল ইঞ্জিনিয়ারিং - ১৩
২) ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং - ২
৩) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং - ২
৪) কেমিস্ট্রি - ৭
৫) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং - ৪
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) সিভিল/ইনস্ট্রুমেন্টাল/এনভায়রনমেন্টাল/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং - ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর।
২) কেমিস্ট্রি - ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ন্যাচারাল সায়েন্স বা সমতুল বিষয়ে ব্যাচেলর ডিগ্রি (কেবল কেমিস্ট্রি ডিসিপ্লিন)। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর।
৩) সবকটি ডিসিপ্লিনের ক্ষেত্রে বৈধ গেট স্কোর থাকতে হবে। ২০২১ সালের ২৫ জুনের মধ্যে গেট স্কোর বৈধ হতে হবে।
বয়স
১) ২০২১ সালের ২৫ জুনের মধ্যে আবেদনকারীর বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।
২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
আবেদনের ফি
১) জেনারেল - ১০০ টাকা
২) সংরক্ষিত, মহিলা, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।
কীভাবে আবেদন করবেন
১) www.bis.gov.in ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে।
২) https://bissci2021.azurewebsites.net/#no-back-button লিঙ্কে ক্লিক করেও আবেদন করা যাবে।
৩) আবেদনকারী বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৪) আগামী ২৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে।
৫) https://bis.gov.in/wp-content/uploads/2021/06/Detailed_Advertisement_english.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে নিন।












Click it and Unblock the Notifications