Internship Scheme Budget 2024: মাসে পাঁচ হাজার টাকা দেবে মোদী সরকার! কীভাবে আবেদন? কারাই বা যোগ্য জানুন
Internship Scheme Budget 2024: মোদী সরকারের (Pm Modi) তৃতীয়কালে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। কৃষি থেকে শুরু করে একাধিক সেক্টরের জন্য মঙ্গলবার একগুচ্ছ ঘোষণা করেন তিনি। বিশেষ করে দেশের যুব সম্প্রদায়ের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে অর্থমন্ত্রীর বাজেটে।
শিক্ষা থেকে কর্মসংস্থান, একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। পাঁচটি নতুন পিএম প্যাকেজ স্কিমের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এক হাজার শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটকে আপগ্রেড করা হবে। একই সঙ্গে প্রত্যেক বছর ২৫ হাজার স্টুডেন্ট স্কিলিং লোনের সুবিধা পাবে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Internship Scheme Budget 2024) ।

আগামী ৫ বছরের মধ্যে দেশের ১ কোটি যুবককে দক্ষ করার কাজ সরকার করবে। এজন্য দেশের অন্তত ৫০০ সংস্থায় ইন্টার্নশিপের (PM's internship plan) সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন বাজেটে জানিয়েছেন নির্মলা।
Internship Scheme Budget 2024: পাঁচ হাজার টাকা দেবে সরকার
প্রশ্ন হল প্রতি মাসে কারা কীভাবে এই পাঁচ হাজার টাকা ভর্তুকি হিসাবে পাবে। এই প্রসঙ্গে নির্মলা সীতারমন জানিয়েছেন, এই স্কিমে প্রধানমন্ত্রী স্কিমের (Internship Scheme Budget 2024) মধ্যে। আর সেই স্কিমের মাধ্যমে দেশের এক কোটি যুবরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন। দেশের শীর্ষ ৫০০ কোম্পানিতে এই সুযোগ দেওয়া হবে। আগামী পাঁচ বছরের জন্য চালানো হবে। এক্ষেত্রে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ইন্টার্নশিপ অ্যালোয়েন্স হিসাবে দেবে সরকার। দেওয়া হবে এককালীন একটা ভাতাও।
আর সেই অঙ্কটা হল ৬ হাজার টাকা। ১২ মাসের জন্যই সংস্থায় ট্রেনিংয়ের সুযোগ থাকবে। আর সেখানে থেকে ভবিষ্যতের জন্য নিজেকে দক্ষ করে তোলার সুযোগ পাবে বলে মনে করছে মোদী সরকার।
Internship Scheme Budget 2024: কারা পাবে এই সুবিধা?
ভারতের যে কোনও যুবক-যুবতী এই সুযোগ পাবেন। এক্ষেত্রে বয়স নুন্যতম ২১ থেকে ২৪ বছরের মধ্যে হবে বলে জানানো হয়েছে। যারা এখনও চাকরি পাননি তারা তো এর সুযোগ পাননি, পুরো সময় পড়াশোনার মধ্যে নেই তাঁরাই কিন্তু এই সুযোগ পাবেন। এজন্য আলাদা একটি ইন্টার্ন যোজনা পোর্টাল (Internship Scheme Budget 2024) কেন্দ্রীয় সরকার লঞ্চ করতে পারে। সেই পোর্টালে যাবতীয় নথি আপলোড করা হতে পারে। এর ভিত্তিতে সংস্থায় নিয়োগের সুযোগ থাকবে বলে এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
এই বিষয়ে জানাতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, ট্রেনিং সংক্রান্ত খরচ সংশ্লিষ্ট কোম্পানি বহন করবে। আর এই ইন্টার্নশিপ কোস্টের ১০ শতাংশ সংস্থার CSR ফান্ড থেকে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications