Recruitment News: BOI-য় কয়েকশো নিয়োগের বিজ্ঞপ্তি! স্নাতক হলেই করা যাবে আবেদন

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ক্রেডিট অফিসার এবং আইটি অফিসার পরে এই নিয়োগ করা হবে।

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কয়েকশো নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা সব মিলিয়ে ৫০০। এর মধ্যে ক্রেডিট অফিসারের ৩৫০ পদ রয়েছে ( সাধারণ ১৩৫, তফশিলি জাতি ৫৩, তফশিলি উপজাতি ৩০, ওবিসি ৯৭, ইডব্লুএস ৩৫, শারীরিক প্রতিবন্ধী ১৯)। আইটি অফিসারের পদ রয়েছে ১৫০ টি (সাধারণ ৬৩, তফশিলি জাতি ২৩, তফশিলি উপজাতি ১০, ওবিসি ৪১, ইডব্লুএস ১৩, শারীরিক প্রতিবন্ধী ৫)।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

ক্রেডিট অফিসারের ক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। আইটি অফিসারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এর ৪ বছরের ডিগ্রি কিংবা যে কোনও শাখায় স্নাতক হওয়ার পরে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন

বেতন

বেতন ৩৬০০০ থেকে ৬৩৮৪০ টাকা। সঙ্গে অন্য ভাতাও রয়েছে।

বয়সসীমা

বয়সসীমা

২০২৩-এর ১ ফেব্রুয়ারির নিরিখে বয়স হতে হবে ২০-২৯ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

 কীভাবে আবেদন

কীভাবে আবেদন

https://bankofindia.co.in/ এ দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনের ফি হিসেবে সাধারণ প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি ও শারীরিত প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না। তাঁদেরকে শুধুমাত্র ইন্টিমেশন চার্জ হিসেবে ১৭৫ টাকা করে দিতে হবে। অনলাইনে এই টাকা জমা দেওয়া যাবে। তবে আবেদন করার আগে প্রত্যেক আবেদনকারীকে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://bankofindia.co.in/documents/20121/8561835/FINAL+BOI+ADVT++PGDBF.PDF

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+