BOI Apprentice Recruitment 2025: কলকাতা সহ বাংলার একাধিক শাখায় নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

BOI Apprentice Recruitment 2025: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Bank Of india (BOI) কাজের সুযোগ। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যের জন্য নিয়োগ করা হবে। শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ হবে । মোট ৪০০ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। গত ১লা মার্চ থেকে এই শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Bank Of india (BOI) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন (BOI Apprentice Recruitment 2025) জেনে নিন।

bank job

  • BOI Apprentice Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Bank Of india (BOI) একাধিক শাখার জন্য শিক্ষানবিশ নিয়োগ (BOI Apprentice Recruitment 2025) করবে। মোট শূন্যপদ ৪০০। নিয়োগ হবে ব্যাঙ্কের উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিসগড়, দিল্লি, গুজরাত সহ দেশের একাধিক রাজ্যের শাখায়। এছাড়াও পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক ব্রাঞ্চ আছে। সেখানেও নিয়োগ হবে। মোট ৫২ টি শূন্যপদের জন্য এই রাজ্যে নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রাংত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। Bank Of india র অফিসিয়াল ওয়েবসাইয়টে যেতে হবে। এরপর সেখানে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

  • BOI Apprentice Recruitment 2025: কীভাবে নিয়োগ

বাংলায় থেকে যারা চাকরি খুঁজছেন তাঁদের সামনে বড় সুযোগ। তাও আবার ব্যাঙ্কে। শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ (BOI Apprentice Recruitment 2025) করা হবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এজন্য এই লিঙ্কে - bankofindia.co.in - ক্লিক করতে হবে। আবেদন প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে। হাতে আর মাত্র কয়েকটা দিনই আছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। গত ১লা মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়।

  • BOI Apprentice Recruitment 2025: যোগ্যতা এবং বয়স

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শূন্যপদের জন্য আবেদন করতে প্রার্থীকে দেশের যে কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি পাশ করতেই হবে। যে কোনও বিষয়ে পাশ করলেই আবেদন করা যাবে এই শূন্যপদের জন্য। অন্যদিকে নুন্যতম ২০ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন (BOI Apprentice Recruitment 2025) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছর। বিস্তারিত জেনেই এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Bank Of india (BOI) চাকরি পাওয়ার জন্য আবেদন জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+