BOB Recruitment: এই পদের জন্যে ব্যাপক নিয়োগ Bank Of Baroda-তে। মঙ্গলেই কিন্তু আবেদনের শেষ তারিখ
কর্মপ্রার্থীদের জন্যে বড়সড় খবর। বিশেষ করে ব্যাঙ্কে কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় সুযোগ। স্পেশালিটি আইটি অফিসার সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)।
কর্মপ্রার্থীদের জন্যে বড়সড় খবর। বিশেষ করে ব্যাঙ্কে কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় সুযোগ। স্পেশালিটি আইটি অফিসার সহ একাধিক পদের জন্যে এই নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)।
তবে মাথায় রাখতে হবে এই পদগুলির জন্যে আবেদনের শেষ তারিখ আগামিকাল মঙ্গলবার। যদিও এখনও এই পদের জন্যে আবেদন না করলে এখনই আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে।

২৮ ডিসেম্বর রাত ১২ টার আগে করুন আবেদন
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখনও হাতে কয়েক ঘন্টা সময়ে রয়েছে। ফলে দেরি না করে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীকে এখনই আবেদন করতে বলা হয়েছে। Bank Of Baroda-এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েবসাইটি হল- bankofbaroda.ইন। তবে অবশ্যই আপনার আবেদন পৌঁছতে হবে আগামীকাল মঙ্গবার অর্থাৎ ২৮ ডিসেম্বর রাত ১২ টার আগে। না হলে আর গ্রাহ্য হবে না কোনও আবেদন।

মোট ৫২টি পদের জন্যে এই নিয়োগ করা হবে
মোট ৫২টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি আপলোড করা রয়েছে। ফলে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। এরপরেই আবেদন করুন সংশ্লিষ্ট পদের জন্যে। নিয়ম অনুযায়ী সমস্ত কিছু ঠিক থাকলে তবে আবেদন গ্রাহ্য হবে। না হলে ছোট্ট ভুলে বাতিল হয়ে যেতে পারে আবেদনকারীর আবেদন।

কোন পদের কত আবেদন
মোট ৫২টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বলা রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেভেলপার হিসাবে ২৪ জনকে নিয়োগ করা হবে। ক্লাউড ইঞ্জিনিয়ার হিসাবে দুজনকে নিয়োগ করা হবে, অ্যাপ্লিকেশন আর্কিটেড শূন্যপদের সংখ্যা দুটি, UI/UX ডিজাইনারের জন্যে শূন্যপদের সংখ্যা দুটি, এন্টিগ্রেশন অ্যাক্সপার্ট হিসাবে দুজনকে নিয়োগ করা হবে। ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেড হিসাবে দুজনকে নিয়োগ করা হবে। এছাড়া আরও বেশ কয়েকটি শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে। কোন পদের জন্যে আবেদন করবেন তা বিজ্ঞপ্তি দেখেই আবেদন করুন।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা
এই পদগুলির জন্যে আবেদনের জন্যে আবেদনকারীকে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে কপমিউটার সায়েন্সে পাশ করতে হবে। বিটেক ডিগ্রি থাকাটা বাধ্যতামূলক। আরও বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়িগ করা হবে। ফলে আবেদনের আগে অবশ্যই ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। অন্যদিকে এই পদের জন্যে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স ২৫ বছর হতেই হবে। তবে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে।

কীভাবে নিয়োগ
পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications