BOB Recruitment 2021: ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে ব্যাঙ্কে কয়েকশ চাকরি, কীভাবে আবেদন রইল তথ্যগুলি
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চাকরির বাজার। ওয়ার্ক ফ্রম হোমের দুনিয়া ছেড়ে অফিসে ফিরছেন কর্মীরা। আর পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের একবার তৈরি হচ্ছে কর্মসংস্থানের বাজার। কর্মী নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চাকরির বাজার। ওয়ার্ক ফ্রম হোমের দুনিয়া ছেড়ে অফিসে ফিরছেন কর্মীরা। আর পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের একবার তৈরি হচ্ছে কর্মসংস্থানের বাজার। কর্মী নিয়োগ করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। রিলেসনশিপ ম্যানেজার পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে।
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাতে আর মাত্র ১০ দিনের সময় রয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই সময়সীমার মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে
ইতিমধ্যে Bank of Baroda-এর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৯ নভেম্বর থেকে এই শূন্যপদের (BOB Recruitment 2021) জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদ্র জন্যে জন্যে যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে এখনই আবেদনের কথা বলা হয়েছে। BOB-এর ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি এই পদের জন্যে আবেদন জানানো যাবে। bankofbaroda.in-এই ওয়েবসাইটে ক্লিক করে আবেদন জানানো যাবে। এছাড়া httpএস://smepaisa.bankofbaroda.co.in/bobSRM/-এই লিঙ্কে ক্লিক (Bank Bharti 2021) করেও আবেদন জানানো যাবে।

কতগুলি শূন্যপদের জন্যে এই নিয়োগ
বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩৭৬টি পদের (Bank of Baroda Bharti 2021) জন্যে এই নিয়োগ করা হবে। তবে এই পদের পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ফলে দেরি না করে এখনই আবেদন করে ফেলতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র রিলেশনসিপ ম্যানেজার এবং e-wealth রিলেশনসিপ ম্যানেজার পদের জন্যে এই নিয়োগ হবে। সিনিয়র রিলেশনসিপ ম্যানেজার পদের জন্যে ৩২৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়া e-wealth রিলেশনসিপ ম্যানেজারের জন্যে ৫০টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
একাধিক পদের জন্যে (Bank of Baroda Recruitment 2021) ব্যাঙ্ক অফ বরোদাকে নিয়োগ হবে। আবেদনকারীদের এই পদের জন্যে আবেদন করতে হলে নুন্যতম গ্র্যাজুয়েশন থাকতেই হবে। দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে পাশ করলেই হবে। আর সেভাবে চাকরির জন্যে আবেদন করা যাবে। আরও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিন বিস্তারিত।

আবেদনের বয়স
একাধিক পদের জন্যে এই নিয়োগ হবে। সিনিয়র রিলেশনসিপ ম্যানেজার পদের জন্যে আবেদনকারীর বয়স হতে হবে নুন্যত, ২৪ বছর। তবে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যেতে পারে। এছাড়া e-wealth রিলেশনসিপ ম্যানেজারের পদের জন্য আবেদনকারীর বয়স হতে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

কীভাবে মিলবে চাকরি
যোগ্য প্রার্থীকে প্রথমে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এরপর গ্রুপ ডিসকাশন সহ অন্য প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হবে যোগ্য আবেদনকারীকে।

জরুরি তথ্য
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৯ নভেম্বর ২০২১ থেকে। আবেদন করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর কোনও আবেদন গ্রাহ্য হবে না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

কীভাবে আবেদন করবেন
সবথেকে প্রথমে bankofbaroda.in- এই ওয়েবসাইটে যেতে হবে।
হোম পেজে থাকা Career-অপশনে যেতে হবে।
সেখানে Recruitment of E-Wealth Relationship Manager on Contract Basis, Apply Now অপশনের উ[অর ক্লিক করতে হবে।
সমস্ত প্রমান্য নথি আপলোড করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications