কেন্দ্রীয় সংস্থায় চাকরি, নিয়োগ কলকাতায়! উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে
কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ। তার ওপরে সেই নিয়োগ হবে কলকাতায়। এখনও আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়নি। তবে আবেদন করার জন্য মাস খানেক সময় পাওয়া যাবে।
কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ। তার ওপরে সেই নিয়োগ হবে কলকাতায়। এখনও আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়নি। তবে আবেদন করার জন্য মাস খানেক সময় পাওয়া যাবে।

শূন্যপদের সংখ্যা ও নিয়োগকারী সংস্থা
শূন্যপদের সংখ্যা মাত্র দুটি। নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে। নিয়োগ করবে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের অধীন বোর্ড অপ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিঅন। এর অফিস রয়েছে কলকাতায়। দুটি পদের মধ্যে একটি অসংরক্ষিত এবং অপরটি আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন
সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া কম্পিউটারে ইংরেজি টাইপে মিনিটে ৩৫ টি শব্দ কিংবা হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার যোগ্যতা থাকতে হবে। বেতন সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল টু অর্থাৎ ১৯৯০০-৬৩২০০।

বয়সসীমা
২২ নভেম্বর ২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স সব থেকে বেশি ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের মূল্য ও আবেদনের পদ্ধতি
কেন্দ্রীয় সরকারি সংস্থার এই পদে আবেদন করতে কোনও ফি লাগবে না। প্রার্থীদের অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ২৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদনগ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। আবেদনগ্রহণের শেষ তারিখ ২২ ডিসেম্বর। আবেদনকারীকে আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.bopter.gov.in/assets/pdf/Employment_News_22.jpg












Click it and Unblock the Notifications