BMC Recruitment 2023: ৬২ বছরেও চাকরি বিধাননগর পুরনিগমে, নিয়োগ হবে walk-in interview-এর মাধ্যমে
BMC Recruitment 2023: বাংলায় কাজের সুযোগ। বিধাননগর পুরনিগমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। ইতিমধ্যে বিধাননগর পুরনিগমের (Bidhannagar Municipal Corporation (BMC) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদের জন্যে এই নিয়োগ (Recruitment 2023) করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে (BMC Recruitment 2023) তুলে ধরা হল।

- BMC Recruitment 2023: কীভাবে আবেদন-
বাংলায় থেকে যারা চাকরি করতে চান তাদের জন্যে বড় খবর। তবে বিধাননগর পুরনিগমের এই পদে (BMC Recruitment 2023) আবেদনের ক্ষেত্রে walk-in interview-তে অংশ নিতে হবে। আর তা হবে আগামী ২৮ ডিসেম্বর। বেলা ১২ টার মধ্যেই walk-in interview-তে অংশ নিতে পৌঁছে যেতে হবে বিধাননগর পুরনিগমে। সেখানে তথ্য যাচাই সহ যাবতীয় কাজ সেরেই যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।
- BMC Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তিটি
বিধাননগর পুরনিগমে ইলেকট্রিক্যাল বিভাগে এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ (BMC Recruitment 2023) করা হবে। walk-in interview-তে অংশ নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের বেশ কিছু নথি নিয়ে যেতে হবে। যেমন কর্মজীবনের অভিজ্ঞতার সার্টিফিকেট, বয়স প্রমাণপত্র সহ বেশ কিছু নথি রয়েছে তালিকায়। ইন্টারভিউতে যোগ দেওয়ার আগে বিধাননগর পুরনিগমের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- https://bmcwbgov.in/images/pdf/Walk-in-Interview_eee.pdf - ক্লিক করতে হবে। প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নেওয়ার কথা বলা হয়েছে। আর তা দেখতে এই লিঙ্কে- https://bmcwbgov.in/ - ক্লিক করতে পারেন।
- BMC Recruitment 2023: জরুরি তথ্য
বিধাননগর পুরনিগমে ইলেকট্রিক্যাল বিভাগে নিয়োগ করা হবে। তবে নিয়োগ (BMC Recruitment 2023) করা হবে মাত্র একজনকেই। তবে এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ যোগ্যকে প্রতি মাসে বেতন হিসাবে ৪০ হাজার টাকা দেওয়া হবে। তবে এই পদের জন্যে আবেদনকারীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। অন্যদিকে এগজ়িকিউটিভ ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকেই বাড়তি গুরুত্ব দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন। রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি দফতরে কাজ করেছেন এমন কর্মীরা আবেদন করার সুযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications