নদিয়ার তেহট্ট ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করবেন

নদিয়ার তেহট্টে ব্লক লেভেল ফেসিলিটেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নদিয়ার তেহট্ট ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নদিয়ার তেহট্ট ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করবেন

বিজ্ঞপ্তি নম্বর : 1755/TS

কোন শূন্যপদ : ব্লক লেভেল ফেসিলিটেটর (Block Level Facilitator)

মোট শূন্যপদ :

কোথায় নিয়োগ : তেহট্ট দুই ব্লক (Tehatta II)

বিভাগ : মাইনোরিটি আফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন (Minority Affairs & Madrasha Education)

চাকরির মেয়াদ

১) চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

২) প্রথমে এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে।

৩) দক্ষতার ওপর নির্ভর করে এক বছর পর চুক্তি নবীকরণ করা হতে পারে।

কোথা থেকে আবেদন

১) প্রার্থীকে সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে।

২) সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি সম্পর্কে সাম্যক জ্ঞান।

শিক্ষাগত যোগ্যতা

১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি।

২) কম্পিউটার অ্যাপ্লিকেশনে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা

বয়সসীমা

১) বয়সের উর্ধ্বসীমা - ৬০ বছর

২) বয়সের নিম্নসীমা - ২৫ বছর

আবেদনের ফি : কিছু উল্লেখ করা হয়নি।

বেতন : ১০ হাজার + (টিএ/ডিএ/অন্যান্য মিলিয়ে ৫ হাজার)

প্রার্থী নির্বাচন পদ্ধতি

১) লিখিত পরীক্ষা (Written Test)

২) কম্পিউটার পরীক্ষা (Computer Test)

৩) ভাইভা (Viva-Voice Test)

গুরুত্বপূর্ণ দিন

১) আবেদন জমা নেওয়া শুরু - ১৩/০৯/২০২১ (13/09/2021)

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০৪/১০/২০২১ (04/10/2021)

৩) পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে।

৪) পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

কীভাবে আবেদন করবেন

১) অফলাইনে (offline) আবেদন করতে হবে।

২) আবেদনের ঠিকানা - Office Of The Sub Divisional Officer, Tehatta, Nadia.

৩) আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী সব তথ্য প্রমাণ জমা দিতে হবে।

৪) http://nadia.gov.in/Recruitment/sdo_tehatta_notification.pdf লিঙ্কে ক্লিক করে চাকরি সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

৫) অফিসিয়াল ওয়েবসাইট - http://nadia.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+