Rojgar Mela 2023: বাংলার বেকার যুবক যুবতীদের চাকরির বড় খবর! শুরু হচ্ছে রেজিস্ট্রেশন
Rojgar Mela 2023: বাংলায় সরকারি চাকরিতে একের পর এক দুর্নীতি! ইতিমধ্যে তা প্রকাশ্যে এসেছে। আর তা প্রকাশ্যে আসার পর রাজ্যের ছেলেমেয়েদের চাকরি পেতে নানারকম সমস্যায় পড়ছেন। এমনকি চাকরি পাওয়ার পরেও নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।
আর তাই বাংলার শিক্ষিত যুবক যুবতীদের চাকরি পেতে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভাবনাচিন্তা তাঁর। আর সেই ভাবনা থেকেই এবার আসানসোলেও রোজগার মেলার আয়োজন করতে চলেছে প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । এই রোজগার মেলায় আসানসোলের যুবক-যুবতীরা অংশ নিতে পারবেন।

নথিভূক্তকরণের কাজ আগামী মহালয়ার দিন থেকেই শুরু হবে বলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন, প্রতি বছর ৫০০ থেকে ১০০০ বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়া হবে। ১ মাস ধরে চলবে রেজিস্ট্রেশন।
বিজেপি নেতার কথায়, এই বছর এই মেলা সফল হলে প্রতিবছর অন্তত একবার এই মেলার আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র তেওয়ারি বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি তাতে বেকারত্ব একটা বড় সমস্যা। পড়াশোনা করার পরেও যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত।
শুধু তাই নয়, যোগ্যদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে অনেককে চাকরি দেওয়া হয়েছে বলে মন্তব্য বিজেপি নেতার। আর তা যুব সমাজের মধ্যে হতাশা বাড়াচ্ছে বলেই দাবি। আর সেই হতাশা থেকে বের হতেই রোজগার মেলার আয়োজন বলে দাবি জিতেন্দ্র তিওয়ারির।
উল্লেখ্য, মোদী সরকার প্রত্যেক ছয় মাস অন্তর রোজগার মেলা করে থাকে। গত কয়েকদিন আগেও রোজগার মেলার মাধ্যমে কয়েক হাজার যুবক-যুবতীর হাতে চাকরির কাগজ তুলে দিয়েছে। আগামী লোকসভা ভোটের আগে কয়েক লাখ দেশের বেকার -যুবক-যুবতীদের চাকরি দেওয়ার কথা বলা হয়েছে।
আর সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। এবার সেই রোজগার মেলা হবে আসানসোলেও।












Click it and Unblock the Notifications