Recruitment 2025: বাংলার পাশের রাজ্যে ১৫ হাজার শূন্যপদে নিয়োগ, ৪০ বছর বয়সেও মিলবে চাকরি
Bihar Home Guard Recruitment 2025: বাংলার প্রতিবেশী রাজ্যে ব্যাপক চাকরির সুযোগ। বিহার পুলিশ গার্ডে ব্যাপক নিয়োগ। ডিরেক্টর জেনারেল কাম কমান্ড্যান্ট অফিস রাজ্যের 33টি জেলায় হোম গার্ড পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘ সময় ধরে এই চাকরির জন্য অপেক্ষা করছিলেন সে রাজ্যের যুবকরা।
অবশেষে চাকরি পাওয়ার দারুন সুযোগ। আগামী ২৭ মার্চ থেকে এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া (Bihar Home Guard Recruitment 2025) শুরু হবে। আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।

Bihar Home Guard Recruitment 2025: শূন্যপদ সংক্রান্ত তথ্য
প্রায় ১৫ হাজার শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে পাটনায়- ১৪৭৯, গয়া -৯০৯ পদ, দ্বারভাঙা - ৭৪১ টি পদ, সমস্তিপুর - ৭৩১, নালন্দা - ৮১২, ভাগলপুর - ৬৬৬ সহ রোহতাস, ভোজপুর, সিওয়ান, কাটিহার, মধুবনি সহ অন্যান্য জেলায় শতাধিক পদ শূন্য (Bihar Home Guard Recruitment 2025) রয়েছে।
Bihar Home Guard Recruitment 2025: জরুরি যোগ্যতা
হোম গার্ডের এই পদের জন্য চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস ১০ লাগবেই। এমনকী ক্লাস ১২ পাশ করলেও এই শূন্যপদের জন্য আবেদন (Bihar Home Guard Recruitment 2025) করা যাবে।
Bihar Home Guard Recruitment 2025: বয়স সংক্রান্ত তথ্য
নুন্যতম ২০ বছর বয়স থেকে বিহার পুলিশ গার্ডের জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ আবেদনের বয়স ৪০ বছর (Bihar Home Guard Recruitment 2025)।
Bihar Home Guard Recruitment 2025: জরুরি তথ্য
যোগ্য এবং ইচ্ছুকরা আগামী ২৭ মার্চ থেকে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। এই শূন্যপদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল। সংশ্লিষ্ট এই ওয়েবসাইটে - onlinebhg.bihar.gov.in - ক্লিক করে এই শূন্যপদের জন্য আবেদন (Bihar Home Guard Recruitment 2025) করা যাবে।












Click it and Unblock the Notifications