বেঙ্গালুরুর অ্যারো ইন্ডিয়াতে বড় চাকরির সুযোগ! ২০২৩-এ প্রায় ১৩০০০ নতুন নিয়োগ এয়ারবাসে
মন্দার বাজারে বড় চাকরির খোঁজ নিয়ে হাজির এয়ারবাস। একদিকে তারা যেমন বেঙ্গালুরুর অ্যারো ইন্ডিয়া ২০২৩-এ অংশ নিচ্ছে, তেমনই বছর ভর কয়েক হাজার নতুন নিয়োগের কথাও জানিয়েছে।
প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার এবং তথ্যপ্রযুক্তি কর্মীর খোঁজে বেঙ্গালুরুর অ্যারো ইন্ডিয়াকে বেছে নিয়েছে ইউরোপের অ্যারো স্পেশ জায়ান্ট এয়ারবাস। প্রসঙ্গত ১৩-১৭ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৩ হতে চলেছে বেঙ্গালুরুতে।

এই বছরের প্রায় ১৩ হাজার নতুন নিয়োগ
এয়ারবাস সূত্রে জানা গিয়েছে, বর্তমান বছরে তারা সারা বিশ্বে প্রায় ১৩ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা করেছে। গ্লোবাল অ্যারোস্পেশ ফার্ম এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নিয়োগগুলি র্যাম্প আপ, ডিকার্বোনাইজেশন রোডম্যাপ এবং ভবিষ্যতে বিমান চালনার প্রস্তুতিতে সাহায্য করবে।

সরাসরি কথা বলার সুযোগ
ওভিওনিক্স, এয়ারফ্রেম ডিজাইন, এভিয়েশন সিস্টেম স্টিমুলেশন, ডেটা অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি এবং কেবিন ইঞ্জিনিয়ারিং-এ আগ্রহী প্রার্থীরা অ্যারো ইন্ডিয়া ২০২৩-র হল সি বুথ সিআর৭.১-এ এয়ারবাসের আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন।
এছাড়া আগ্রহীরা এয়ারবাসের পদস্থ আধিকারিকদের সঙ্গে কাছে প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি ভারত এবং দক্ষিণ এশিয়ায় এয়ারবাসের উপস্থিতি নিয়েও তথ্য জানতে পারবেন।

অ্যারো ইন্ডিয়া ২০২৩-এ এয়ারবাস
এয়ারবাস ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার মানবসম্পদ উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, এয়ারবাস ভারতের সেরা ইঞ্জিনিয়ারি এবং তথ্য প্রযুক্তির প্রতিভার জন্য অন্যতম গন্তব্য হতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এয়ারবাস তাদের অ্যারো ইন্ডিয়া ২০২৩-র বুথে বাণিজ্যিক ছাড়াও রোটারক্র্যাফ্ট, প্রতিরক্ষা, উদ্ভাবনী পণ্য, প্রযুক্তি এবং উদ্ভাবন প্রদর্শন করবে।

অ্যারো ইন্ডিয়া ২০২৩
অ্যারো ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, অ্যারো ইন্ডিয়া ২০২৩-তে অংশগ্রহণের জন্য সবমিলিয়ে ৭৩১ টি সংস্থা নাম নথিভুক্ত করেছে। এরং মধ্যে ৬৩৩ টি দেশীয় এবং ৯৮ টি আন্তর্জাতিক। অ্যারো ইন্ডিয়া ২০২৩-তে মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্পের জন্য একটি এক্সপো হতে চলেছে। এছাড়াও সেখানে ভারতীয় বায়ুসেনা ইভেন্টের পাঁচ দিনই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রসঙ্গত ভারতে ভারতীয় বিমান বাহিনীর জন্য বিমান তৈরি করতে স্পেন সংস্থা এয়ারবাস এবং ভারতের টাটাগ্রুপ কারখানা তৈরি করছে।












Click it and Unblock the Notifications