Budget 2025 for AI: নির্মলার বাজেটে কর্মসংস্থানে দিশা, শিক্ষায় জোর! AI নিয়ে বড় ঘোষণা বাজেটে
Budget 2025: একদিকে শিক্ষা অন্যদিকে কর্মসসংস্থান। দুই লক্ষ্যকে সামনে রেখে পেশ হল বাজেট।। যেখানে একাধিক ঘোষণা করা হল। আরও আইআইটি নির্মাণ করা হবে বলে প্রস্তাব করলেন নির্মলা সীতারমন। অষ্টম বারের জন্য আজ শনিবার এই বাজেট পেশ করলেন। শুধু তাই নয়, ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য এই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। যেখানে আইআইটিতে সিট বাড়ানোর ঘোষণা করেন। একই সঙ্গে দেশে আরও আইআইটি তৈরি করা হবে।
যেখানে বহু ছাত্র পড়াশোনার সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, পাটনা আইআইটিকে আরও বড় করা হবে বলেও এদিন বাজেটে প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী। হোস্টেল সহ একাধিক সুবিধা থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও এদিন বড় ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে বারবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) প্রসঙ্গ উঠে আসে। কীভাবে এআই (AI) কাজ করছে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরেছেন। এবার এই বিষয়ে বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী জানান, এআই শিক্ষার (Artificial Intelligence) জন্য ৫০০ কোটি টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, এআই এক্সিলেন্স সেন্টার স্থাপন করা হবে বলেও এদিন ঘোষণা করা হয়েছে। এতে তরুণ প্রজন্ম উপকৃত হবে বলেও মনে করা হচ্ছে।
অন্যদিকে মেডিক্যাল কলেজগুলিতে আসন সংখ্যা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। মেডিক্যাল কলেজে অন্তত ১০ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে আগামী অর্থ বছরে। দেশের নানা প্রান্তে থাকা মেডিক্যাল কলেজগুলির জন্যে এই ঘোষণা। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজগুলিতে ৭৫ হাজার আসন বৃদ্ধির টার্গেট রয়েছে বলেও এদিন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তা আগামী পাঁচ বছরে করা হবে বলে জানান।
- Budget 2025: লেদার উদ্যোগ স্কিম
এদিন লেদার উদ্যোগ স্কিমের মাধ্যমে ২২ লাখ নতুন চাকরি তৈরি হবে বলে ঘোষণা করা হয়েছে। এজন্য সরকার সাহায্য করবে।
- Budget 2025: ভারতীয় ভাষাপুস্তক প্রকল্পে'র
ভারতের মাটিতে শিক্ষাক্ষেত্রেও একটা বড় বদল আনতে নরেন্দ্র মোদী সরকার। আর তাই ভারতীয় ভাষাপুস্তক প্রকল্পে'র ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। যার মাধ্যমে আঞ্চলিক ভাষায় পড়াশোনায় পড়ুয়াদের জোর দেওয়া হবে। আর তা হবে ডিজিটাল পদ্ধতিতেই। এজন্য দেশের যে সমস্ত সরকারি স্কুল আছে সেখানে ব্রডব্যান্ড ব্যবস্থা থাকবে বলেও ঘোষণা করেন এদিন নির্মলা সীতারমন।












Click it and Unblock the Notifications