BHU Recruitment 2025: বেনারস হিন্দু ইউনিভার্সিটি'তে চাকরি করার স্বপ্ন দেখেন? বড় কাজের সুযোগ
BHU Recruitment 2025: সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করছেন? তাহলে বড় সুযোগ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি (Banaras Hindu University-BHU) একাধিক শূন্যপদের জন্য এই নিয়োগ করবে। গ্রুপ সি পদের জন্য এই নিয়োগ করবে। মূলত জুনিয়ার ক্লার্ক সহ একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে।
শতাধিকেরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনে নিন (BHU Recruitment 2025)-

BHU Recruitment 2025: কীভাবে আবেদন
সরকারি চাকরি পাওয়ার দারুণ সুযোগ। Banaras Hindu University - এর এই শূন্যপদে (BHU Recruitment 2025) আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য BHU -র অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করে আবেদন জানাতে হবে। কিংবা এই লিঙ্কে - bhu.ac.in - ক্লিক করে এই পদে আবেদন করতে হবে। ওয়েবসাইটি খুললেই 'Recruitment' অপশনে গিয়ে আবেদন জানাতে হবে। গত ১৮ মার্চ থেকে এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে। ইচ্ছুক এবং যোগ্যদের আগামী ১৭ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
BHU Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
BHU মোট 199 টি শূন্যপদের জন্য নিয়োগ করবে। গ্রুপ সি হিসাবে মূলত ক্লার্ক হিসাবেই এই নিয়োগ (BHU Recruitment 2025) করা হবে। এই পদগুলির বেশিরভাগই সাধারণ বিভাগের জন্য। এছাড়াও, OBC, SC, ST, EWS এবং দিব্যাং বিভাগের জন্যও পর্যাপ্ত পদ সংরক্ষিত রয়েছে। যুবকরাই এই শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি (BHU) র ওয়েবসাইটেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে।
BHU Recruitment 2025: যোগ্যতা
এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে স্নাতক হতে হবে। যে কোনও অনুমোদন রয়েছে এমন প্রতিষ্ঠান থেকে করলেই হবে। আবেদনকারী সেকেন্ড ক্লাসে পাশ করলেও আবেদন জানাতে পারবেন। এছাড়াও, অফিস অটোমেশন, বুক কিপিং এবং ওয়ার্ড প্রসেসিং বিষয়ে একজনের ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। AICTE থেকে যদি ট্রেনিং নিয়তে থাকেন আবেদনকারী তাহলেও আবেদন (BHU Recruitment 2025) জানাতে পারবেন।
BHU Recruitment 2025: বয়স সংক্রান্ত তথ্য
নুন্যতম ১৮ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন (BHU Recruitment 2025) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications