ভারতে কাজ করার ক্ষেত্রে সব থেকে ভাল জায়গা TCS! সেরা ২৫-এর তালিকায় কোন কোন সংস্থা, কী বলছে Linkedin
এই বছরে দেশের সব থেকে ভাল কাজের জায়গা হিসেবে পরিগণিত হয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। লিঙ্কডিনের রিপোর্ট অনুযায়ী তারপরেই রয়েছে অ্যামাজন এবং মরগান স্ট্যানলি। এব্যাপারে লিঙ্কডিনের তরফে ভারতের সেরা ২৫ টি কাজের জায়গার তালিকা প্রকাশ করা হয়েছে।
মোট আটটি মানদণ্ডের ওপরে ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে, যা ক্যারিয়ারের অগ্রগতির দিকে পরিচালিত করে। সেগুলি হল, কর্মচারীর উপস্থিতি, শিক্ষা পটভূমি, লিঙ্গ বৈচিত্র, বাহ্যিক সুযোগ, কোম্পানির সঙ্গে সম্পর্ক, কোম্পানির স্থিতিশীলতা, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষমতা অন্তর্ভুক্তি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লিঙ্কডিনের তালিকায় যে ২৫ টি সংস্থার নাম রয়েছে। তার মধ্যে ১৭ টি হল নতুন। এই তালিকায় প্রথমবারের মতো ই-স্পোর্টস, গেমিং থেকে ড্রিম ১১, গেমস 24x7-এর মতো সংস্থা রয়েছে। লিঙ্কডিনের বছরের শীর্ষ স্টার্টআপ তালিকায় থাকা জেপটো সেরা ২৫-এ ১৬ তম স্থানে রয়েছে।
লিঙ্কডিনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলি চাকরিপ্রার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইলেকট্রনিক্স, সফটঅয়্যার টেস্টিং. কম্পিউটার নিরাপত্তার দক্ষতা খুঁজছে। অন্যদিকে যে সব কোম্পানি আর্থিক বিষয়ে ব্যবসা করে, তারা কমার্শিয়াল ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, গ্রোথ স্ট্র্যাটেজিতে দক্ষতা সম্পন্ন কর্মী খুঁজছে।

গেমিং ও এডুটেক কোম্পানিগুলি পার্টনার ডেভেলপমেন্ট, ইনসাইড সেলসের মতো দক্ষতা সম্পন্ন কর্মী খুঁজছেন। লিঙ্কডিন জানিয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, গেম ডেভেলপমেন্টের চাহিদাও বাজারে বাড়ছে। পঁচিশটি শীর্ষে থাকা কোম্পানি মূলত ফিনান্স, অপারেশন, ডিজাইন, পরামর্শ, ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্টে বিনিয়োগ করেছে।
এর মধ্যে অনেক সংস্থারই জায়গা বেঙ্গালুরুতে। সেখানে কাজের জায়গাটা অনেকটাই বিস্তৃত। তবে তার পরে রয়েছে মুম্বই, হায়দরাবাদ, দিল্লি এবং পুনের মতো শহরও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications