BEL Recruitment 2023: ৫৭ টি শূন্যপদে নিয়োগ সরকারি সংস্থায়, বেতন ৫৫ হাজার টাকা
BEL Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর। প্রতিরক্ষা মন্ত্রকের অন্তগত সংস্থা ( Govt Jobs 2023) ভারত ইলেকট্রিক্স লিমিটেড (Bharat Electronics) এর শূন্যপদে একাধিক নিয়োগ করা হবে। ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেনি ইঞ্জিনিয়ার/ প্রজেক্ট ইঞ্জিনিয়ার/ অফিসার সহ একাধিক শূন্যপদের (Recruitment 2023) জন্যে এই নিয়োগ করা হবে এই সংস্থায়।

BEL Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
Bharat Electronics এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫৭ টি শূন্যপদের জন্যে হবে নিয়োগ। যার মধ্যে ট্রেনি ইঞ্জিনিয়ার ( ইলেকট্রনিক্স) পদের জন্যে ৮ জন, মেকানিক্যাল পদের জন্যে ২৮ জন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার/ অফিসার ( ইলেকট্রনিক্স) পদের জন্যে ৮ জন, মেকানিক্যাল হিসাবে ৮ জন, সিভিল একজন, এইচআর একজনম প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে তিনজনকে নিয়োগ করা হবে।
BEL Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রনি ইঞ্জিনিয়ার/প্রজেক্ট ইঞ্জিনিয়ার/অফিসার - ( ইঞ্জিনিয়ার) পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আবেদনকারীকে চার বছরের BE বা B.Tech কোর্স করতে হবে। এইচআরে সংশ্লিষ্ট বিষয়ে দুবছরের এমবিএ সহ বিস্তারিত পড়াশোনা প্রয়োজন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
BEL Recruitment 2023: বেতন সংক্রান্ত তথ্য
- ট্রেনি ইঞ্জিনিয়ারঃ
প্রথম বছর- ৩০ হাজার টাকা বেতন
দ্বিতীয় বছর - ৩৫ হাজার টাকা বেতন
তৃতীয় বছর- ৪০ টাকা করে বেতন প্রতি মাসে
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার/ অফিসারঃ
প্রথম বছর- ৪০ হাজার টাকা মাসে বেতন
দ্বিতীয় বছর- ৪৫ হাজার মাসে বেতন
তৃতীয় বছর- ৫০ হাজার টাকা মাসে বেতন
চার বছরের মাথায় মাসে ৫৫ হাজার টাকা বেতন পাওয়া যাবে।
BEL Recruitment 2023: কীভাবে আবেদন
বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্যপদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে - https://bel-india.in ক্লিক করতে বলা হয়েছে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে।
এজন্যে এই লিঙ্কে- BEL Recruitment 2023 ক্লিক করতে হবে। বিস্তারিত সমস্ত তথ্য জেনেই এই পদের জন্যে আবেদন করুন। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের দ্রুত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ২৬ অগাস্ট। ফলে হাতে কয়েকদিন বাকি।












Click it and Unblock the Notifications