BDL Recruitment 2024: মিসাইল তৈরির সংস্থায় বড় নিয়োগ, দিতে হবে না পরীক্ষা! চাকরি হবে মেধার ভিত্তিতে
BDL Recruitment 2024: চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য সুখবর। ভারত ডায়নামিক্স লিমিটেড (Bharat Dynamics Limited (BDL) -এ শতাধিকেরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ করবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই সংস্থা।
ইতিমধ্যে সংস্থার তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করুন (BDL Recruitment 2024) ।

BDL Recruitment 2024: কীভাবে কোথায় আবেদন?
কর্মপ্রার্থীদের সামনে বড় সুযোগ। অনলাইনের মাধ্যমে ভারত ডায়নামিক্স লিমিটেড (Bharat Dynamics Limited (BDL)-এ আবেদন করা যাবে। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর তা করতে এই লিঙ্কে bdl-india.in ক্লিক করতে হবে। গত ১১ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া (BDL Recruitment 2024) শুরু হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর।
BDL Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
১৫০ টি শূন্যপদের জন্য নিয়োগ করবে ভারত ডায়নামিক্স লিমিটেড অর্থাৎ BDL। মূলত শিক্ষানবিশ পদের জন্য এই নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে ফিটর। ইলেকট্রনিক্স ম্যাকানিক।, মেশিনিস্ট সহ একাধিক পদ রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে (BDL Recruitment 2024) নিতে হবে। আর তা পড়তে Bharat Dynamics Limited এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
BDL Recruitment 2024: কীভাবে নিয়োগ
বিজ্ঞপ্তি এই শূন্যপদের জন্য নিয়োগ মেধার ভিত্তিতয়ে (BDL Recruitment 2024) হবে। আবেদনকারীদের যোগ্যতা এবং আইটিআই'তয়ে প্রাপ্ত অঙ্কের নম্বরের ভিত্তিতয়ে হবে।
বলে রাখা প্রয়োজন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ডায়নামিক্স লিমিটেড খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। আধুনিক মিসাইল থেকে আধুনিক প্রযুক্তির বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের সামনে বড় সুযোগ। বিস্তারিত বিজ্ঞপ্তি জেনেই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications