ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের বিপুল আবহে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১৬
কোন শূন্যপদ
১) ডিউটি মেডিক্যাল অফিসার - ৪
২) নার্সিং স্টাফ - ২
৩) জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট - ১০
চাকরির মেয়াদ : ৬ মাসের চুক্তিতে কর্মী নিয়োগ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ডিউটি মেডিক্যাল অফিসার - এমবিবিএস পাস। দুই বছরের কাজের অভিজ্ঞতা। মেডিক্যাল কাউন্সিলে নাম থাকা আবশ্যক।
২) নার্সিং স্টাফ - বিএসসি নার্সিং/জেনারেল নার্সিং মিডওয়াইফারি। নার্সিং কাউন্সিলে নাম নথিভূক্ত থাকা আবশ্যক।
৩) জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট - স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস। রেড ক্রস সোসাইটি থেকে ট্রেনিং থাকা আবশ্যক।
বেতন
১) ডিউটি মেডিক্যাল অফিসার - প্রতি মাসে ৫০ হাজার টাকা।
২) নার্সিং স্টাফ - প্রতি মাসে ১৮ হাজার টাকা।
৩) জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট - প্রতি মাসে ৯৮০৯ টাকা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি : ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন।
ইন্টারভিউয়ের স্থান ও সময়
১) আগামী ২৮ মে সকাল ১১টা থেকে ওয়াক-ইন-ইন্টারভিউ শুরু হবে।
২) ঠিকানা - Cantonment Board, Barrackpore, Kolkata 700120.
৩) প্রার্থীদের বায়োডাটা, প্রমাণপত্রের মূল এবং প্রতিলিপি সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে।
৪) এ ব্যাপারে আরও জানতে https://barrackpore.cantt.gov.in/wp-content/uploads/sites/38/2021/05/IMG_0001-1-1.pdf ও https://barrackpore.cantt.gov.in/wp-content/uploads/sites/38/2021/05/IMG_0003.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নোটিশ দেখে নিন।












Click it and Unblock the Notifications