Bank Of Maharashtra Recruitment: মেধার ভিত্তিতে ব্যাঙ্কে নিয়োগ, দিতে হবে না পরীক্ষা, স্নাতক হলেই চাকরি পাকা

Bank Of Maharashtra Recruitment 2024: ব্যাঙ্কে চাকরির জন্য তৈরি করছেন নিজেকে। বড় সুযোগ সামনেই। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank Of Maharashtra) শতাধিকেরও বেশি শূন্যপদের জন্য নিয়োগ করবে। স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে।

ইতিমধ্যে Bank Of Maharashtra এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন (Bank Of Maharashtra Recruitment 2024) করবেন জেনে নিন।

JOB

  • Bank Of Maharashtra Recruitment 2024: কীভাবে আবেদন

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank Of Maharashtra) সরাসরি এই পদের জন্য নিয়োগ করবে। অনলাইন এবং অফলাইন হিসাবে এই নিয়োগ (Bank Of Maharashtra Recruitment 2024) করা হবে। অনলাইনে ফর্ম ডাউনলোড করতে হবে। এজন্য এই লিঙ্কে - bankofmaharashtra.in আবেদন করতে হবে। পাশাপাশি অফলাইনে আবেদন করার জন্য, প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর, বাম বুড়ো আঙুলের ছাপ এবং একটি হাতে লেখা আবেদন স্ক্যান করে পাঠাতে হবে। মাথায় রাখতে হবে এই পদের জন্য আবেদন করতে হবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত করতে হবে।

  • Bank Of Maharashtra Recruitment 2024: যোগ্যতা

আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম স্নাতক পাশ (Bank Of Maharashtra Recruitment 2024) করতেই হবে। পাশাপাশি আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।

  • Bank Of Maharashtra Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank Of Maharashtra) এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী নুন্যতম ২০ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন (Bank Of Maharashtra Recruitment 2024) করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়স ২৮ বছর পর্যন্ত। কয়েকটি ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া আছে।

  • Bank Of Maharashtra Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং জরুরি তথ্য-

এই পদে যোগ্য প্রার্থীদের প্রথমে এক বছর ট্রেনিং দেওয়া হবে। এই সময় প্রার্থীরা প্রতি মাসে ৯ হাজার টাকা করে স্টাইপেন্ড (Bank Of Maharashtra Recruitment 2024) পাবেন। তবে শূন্যপদে নিয়োগ হবে সম্পূর্ণ ভাবে মেধার ভিত্তিতে। কোনও ভুল থাকলে সঙ্গে সঙ্গে আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank Of Maharashtra) এর অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+