Bank of India Recruitment 2024: দেশজুড়ে নিয়োগ করবে Bank of India! কীভাবে কোথায় আবেদন জানুন
Bank of India Recruitment 2024: ব্যাঙ্কে চাকরির (Recruitment News) জন্য তৈরি করছেন নিজেকে! তাহলে বড় সুযোগ আপনার কাছে। দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Bank of India।
শতাধিকের বেশি শূন্যপদের (Recruitment) জন্য এই নিয়োগ করা হবে। অফিসার পদের জন্য হবে নিয়োগ। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন (Bank of India Recruitment 2024) করতে বলা হয়েছে।

Bank of India Recruitment 2024: কীভাবে আবেদন
একাধিক বিভাগের জন্য অফিসার নিয়োগ করবে Bank of India। এই পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্য এই লিঙ্কে - www.bankofindia.co.in- ক্লিক করতে হবে। গত ২৭ মার্চ থেকে এই শূন্যপদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। এই সময়ের পরে কোনও আবেদন গ্রাহ্য হবে না।
Bank of India Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক শাখায় এই নিয়োগ করা হবে। মোট ১৪৩ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। স্কেল ৪ হিসেবে অফিসার পদের জন্য এই নিয়োগ করা হবে। যার মধ্যে রেডিট অফিসার, চিফ ম্যানেজার (ইকোনমিস্ট), চিফ ম্যানেজার (আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর), চিফ ম্যানেজার (আইটি ক্লাউড অপারেশনস), ডেটা সায়েন্টিস্ট শুরু করে ল অফিসার পদের জন্য নিয়োগ করবে দেশের বৃহত এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। এছাড়াও রয়েছে আরও শূন্যপদ।
সেই সমস্ত পদের বিষয়ে বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্য এই লিঙ্কে -- Bank of India Recruitment 2024 -- ক্লিক করতে হবে।
Bank of India Recruitment 2024: যোগ্যতা এবং বয়স
একাধিক পদ রয়েছে। আর সেই সমস্ত শূন্যপদে নিয়োগ করবে Bank of India। প্রাপ্তবয়স্ক হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে যে পদের জন্য আবেদন করছেন সে বিষয়ে সংশ্লিষ্ট যোগ্যতা প্রয়োজন। এই বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি বিস্তারিত ভাবে পড়ে নেওয়ার কথা বলা হয়েছে। তবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
Bank of India Recruitment 2024: যোগ্য প্রার্থী নির্বাচন কীভাবে?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুটি ধাপে এই নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ইংরেজি ভাষা, অঙ্ক সাধারণ জ্ঞানের উপর যেখানে একাধিক প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাশ করলে দ্বিতীয় রাউন্ডের জন্য ডাকা হবে। ইন্টারভিউ'য়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications