Bank of Baroda Recruitment 2025: ব্যাঙ্কে চাকরি করতে চান? বিপুল নিয়োগ দেশের এই বড় ব্যাঙ্কে
Bank of Baroda Recruitment 2025: ব্যাঙ্কের চাকরি মানে সুরক্ষা অনেক বেশি। কর্মজীবনে চিন্তাও অনেক কম। নির্দিষ্ট সময়ে বেতন পাওয়ার পাশাপাশি, আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রতিযোগিতার বাজারে ব্যাঙ্কে চাকরি পাওয়াটাও একটা চ্যালেঞ্জ। এবার শূন্যপদের তালিকা প্রকাশ করল 'ব্যাঙ্ক অব বরোদা'।
স্পেশালিস্ট অফিসার পদের জন্য নিয়োগ শুরু করল 'ব্যাঙ্ক অব বরোদা'। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ওই পদের জন্য আবেদন করা যেতে পারে। ওয়েবসাইটটি হল bankofbaroda.in। ১২৬৭টি শূন্যপদের জন্য নিয়োগ (Bank of Baroda Recruitment 2025) প্রক্রিয়া শুরু হচ্ছে।

Bank of Baroda Recruitment 2025: কীভাবে আবেদন করবেন
- bankofbaroda.in ওয়েবসাইটে লগ ইন (Bank of Baroda Recruitment 2025) করতে হবে
- হোম পেজের Career অপশনে ক্লিক করতে হবে
- এরপর নতুন একটি পেজ খুলে যাবে।
- নতুন পেজে Current Openings নামে একটি ওয়েবসাইটে ক্লিক করতে হবে
- Recruitment of professionals on a regular basis in various departments- এই লিঙ্কে ক্লিক করতে হবে
- এরপর নিজের নাম দিয়ে রেজিস্টার করে টাকা দিতে হবে
- সব শেষে অনলাইনে আবেদনের ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে
- আবেদনের টাকা ব্যাঙ্কে জমা পড়লেই ফি পেমেন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। আবেদনকারীদের অ্যাকনলেজমেন্ট নম্বরটি লিখে রাখা জরুরি ভবিষ্যতের প্রয়োজনের জন্য
Bank of Baroda Recruitment 2025: কত টাকা জমা দিতে হবে?
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের ফি ৬০০ টাকা। এসসি, এসটি প্রার্থীদের জন্য় সেই ফি হল ১০০ টাকা (Bank of Baroda Recruitment 2025)।
Bank of Baroda Recruitment 2025: কীভাবে নিয়োগ?
আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রার্থীর কোনও সংস্থায় কাজ করার অভিজ্ঞতা ৬ মাসের অধিক হতে হবে। এই যোগ্যতা পূরণ না করতে পারলে আবেদনের কোনও মূল্য নেই। সব তথ্য ভেরিফাই করার পর হবে ইন্টারভিউ। সেখান থেকেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদনের আগে নিয়োগ (Bank of Baroda Recruitment 2025) সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। আর তা পড়তে Bank of Baroda র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে হবে। সেখানেই আপলোড রয়েছে বিজ্ঞপ্তি।
পুরুষ এবং মহিলা উভয় এই পদের ((Bank of Baroda Recruitment) জন্য আবেদন করতে পারবেন। ভুলেও সুযোগ হাতছাড়া করবেন না।












Click it and Unblock the Notifications